
প্যারিসের আলো ঝলমলে এক রাতে অবশেষে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন মার্কিন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছে, গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে কেটির ৪১তম জন্মদিন উপলক্ষে দুজনকে একসঙ্গে দেখা গেছে প্যারিসের বিখ্যাত ক্যাবারে থিয়েটার ‘ক্রেজি হর্স প্যারিস’-এ। এটাই ছিল তাঁদের প্রথম আনুষ্ঠানিক ডেট।
আজ রোববার (২৬ অক্টোবর) টিএমজেডের প্রকাশিত একটি ভিডিওতে শো শেষে দুজনকে হাত ধরাধরি করে থিয়েটার থেকে বের হতে দেখা যায়। বাইরে অপেক্ষমাণ ভক্তদের মধ্যে একজন কেটিকে একটি গোলাপ উপহার দেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানান। মুহূর্তেই চারপাশে ফ্ল্যাশের ঝলকানি আর সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে তাঁদের উজ্জ্বল মুখ। এরপর তাঁরা একটি গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।
এই রোমান্সের গুঞ্জন অবশ্য নতুন নয়। গত জুলাইয়ে কানাডার মন্ট্রিয়েলে একসঙ্গে রাতের খাবার খাওয়ার সময় তাঁদের প্রথম দেখা যায়। এরপর মাউন্ট রয়্যাল পার্কে হাঁটাহাঁটির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। গত আগস্টে কেটির ‘লাইফটাইমস’ ট্যুরের মন্ট্রিয়েল কনসার্টেও উপস্থিত ছিলেন ট্রুডো।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার উপকূলে কেটির ব্যক্তিগত ইয়টে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেই ছবি প্রকাশের পর থেকে তাঁদের সম্পর্ক নিয়ে জোর আলোচনা চলছিল। টিএমজেডের সর্বশেষ ভিডিও প্রকাশের পর আর কোনো সন্দেহের অবকাশ রইল না। কেটি পেরি ও জাস্টিন ট্রুডো এখন আনুষ্ঠানিকভাবে প্রেমে আবদ্ধ।
কেটি পেরি ‘ফায়ারওয়ার্কস’ ও ‘রোয়ার’-এর মতো হিট গানের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। সম্প্রতি তিনি নতুন অ্যালবামের কাজ শেষ করেছেন। অন্যদিকে ট্রুডো, যিনি ২০২৩ সালে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন। রাজনৈতিক জীবনের ব্যস্ততা থেকে অবসর নিয়ে এখন তিনি ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে