
পেহেলগামের হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় গতকাল বুধবার সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর বিপরীতে আজ বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানানো হয়েছে।
পাকিস্তানের নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে—তারা ভারতীয় বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমার ব্যবহার বন্ধ করে দিয়েছে, এ ছাড়া শিমলা চুক্তিসহ সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করারও হুমকি দিয়েছে পাকিস্তান।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তান বলেছে, সিন্ধু পানিচুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানিপ্রবাহ বন্ধ করার যেকোনো চেষ্টা...যুদ্ধের শামিল বলে গণ্য হবে এবং পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে।
পাকিস্তান জানিয়েছে, তারা ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধ করে দিচ্ছে এবং এই রুট দিয়ে ভারত থেকে সমস্ত আন্তসীমান্ত চলাচল ও বাণিজ্য স্থগিত করা হচ্ছে।
অন্যান্য পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে পাকিস্তান শিখ তীর্থযাত্রী ছাড়া সার্ক ভিসা স্কিমের অধীনে থাকা সমস্ত ভিসা স্থগিত করেছে। এই ভিসায় পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।
ইসলামাবাদে থাকা ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা বা সামরিক কর্মকর্তাদের (নৌ ও বিমান উপদেষ্টা) ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাদের ৩০ এপ্রিলের মধ্যে দেশে ফিরে যেতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল ২০২৫ থেকে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের জনবল কমিয়ে ৩০ জন কূটনীতিক ও স্টাফ সদস্যে নামিয়ে আনা হবে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৩৪ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে