গত বছরের ৯ মের দাঙ্গাসংক্রান্ত দুই মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত এ রায় দেন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শেহজাদ টাউন থানায় দায়ের করা দুটি মামলাকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনটি বিচারিক ম্যাজিস্ট্রেট উমর শাব্বির অনুমোদন করেছেন। জেলা ও দায়রা আদালত রায়ে বলেছেন, রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত প্রমাণ হাজির করতে না পারায় পিটিআই প্রতিষ্ঠাতাকে খালাস দেওয়া হয়েছে।
এর আগে, গত বছরের ৯ মের দাঙ্গাসংক্রান্ত দুটি মামলায় গত ১৫ মে খালাস পেয়েছিলেন ইমরান খান। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সাহিব বিলাল তার খালাসের আদেশ জারি করেছিলেন। তিনিই দাঙ্গার মামলাগুলোকে চ্যালেঞ্জ করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আবেদন মঞ্জুর করেছিলেন। ইমরানের বিরুদ্ধে ওই দুটি মামলাই ইসলামাবাদের খান্না থানায় দায়ের করা হয়েছিল।
ইমরানের বিরুদ্ধে মামলায় পর্যাপ্ত প্রমাণ না থাকায় তার খালাসের আবেদন মঞ্জুর করেন আদালত।
এ ছাড়া, গত ২০ মে সহিংসতার দুটি মামলা থেকে খালাস পান ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতারা। দুই বছর আগে ২৫ মে ‘আজাদি মার্চ’ বিক্ষোভের সময় দাঙ্গা, পরিষেবা বাধাগ্রস্ত করা এবং বিস্ফোরক দ্রব্য দিয়ে দুর্বৃত্তায়নের অভিযোগে ইমরান খান ও তাঁর দলের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছিল।
গত বছরের ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশব্যাপী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তখন সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায়ও হামলা হয়। ওই সহিংসতার ঘটনায় বিভিন্ন অভিযোগে ইমরানসহ পিটিআই নেতাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার হন হাজার হাজার পিটিআই নেতা-কর্মী।
২০১৮ সালে ইমরান খান নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। এর চার বছর পর অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ইমরান খান সেনাবাহিনীকে দোষারোপ করেন। সেনাবাহিনী অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে আসছে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৩৪ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে