
আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে তাদের ‘সার্বভৌম ভূখণ্ড লঙ্ঘন’ করার অভিযোগ এনেছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনাকে ‘সহিংস ও উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে।
আজ বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে কাবুলে দুটি বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা যায়। আফগান মন্ত্রণালয়ের দাবি, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাতিকা প্রদেশের এক বেসামরিক বাজারে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে বেশ কয়েকটি দোকান ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে পাকিস্তান এখনো এ হামলার কথা স্বীকার বা অস্বীকার করেনি। আজ পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি আরও বলেন, পাকিস্তানি নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় যা করা প্রয়োজন, তা করা হবে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তান-তালেবান বা টিটিপিকে নিজেদের ভূখণ্ডে কার্যক্রম চালাতে দিচ্ছে আফগান তালেবান। তবে এই অভিযোগ তালেবান সরকার বরাবরই অস্বীকার করেছে। কাবুলে শোনা বিস্ফোরণগুলো টিটিপি নেতা নুর ওয়ালি মেহসুদের ওপর হামলা ছিল বলে খবর ছড়ায়। পরে মেহসুদের একটি ভয়েস মেসেজ প্রকাশ করে জানানো হয়, তিনি জীবিত আছেন।
বিবিসি আফগানের প্রতিবেদক আজ ঘটনাস্থলে কোনো বিস্ফোরণের চিহ্ন না পেলেও তালেবান বাহিনীর উপস্থিতি ও চেকপোস্ট বাড়ানোর খবর দিয়েছেন।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করেছে, পরিস্থিতি আরও খারাপ হলে এর পূর্ণ দায় পাকিস্তান সেনাবাহিনীকে নিতে হবে। তবে ভারতের দিল্লিতে সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, ‘পাকিস্তান যেন এ ভুলের পুনরাবৃত্তি না করে। আমাদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, যুদ্ধের মাধ্যমে নয়।’

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে