পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তাঁর কন্যা মরিয়ম নওয়াজকেই বিবেচনা করা হয়। সেই মরিয়ম নওয়াজ এবার দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মনোনীত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পক্ষ থেকে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে কয়েকটি আসন পিছিয়ে থেকেও পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজমের সমর্থন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে পিএমএল-এন। আর সেই সরকারের মুখ্যমন্ত্রী হবেন মরিয়ম নওয়াজ।
পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজমের প্রধান চৌধুরী সুজায়াত হুসাইনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন পিএমএল-এনের প্রধান ও নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ‘দলের শীর্ষ নেতা ও নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেই মরিয়মকে মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।’
পাঞ্জাব প্রাদেশিক পরিষদে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পেয়েছে ১৩৭টি আসন। মজার ব্যাপার হলো ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান বা পিটিআই সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ১৩৮টি আসন। পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজম পেয়েছে ৮টি আসন। এ ছাড়া পিপিপির আছে ১০টি আসন। এই দলটিও নওয়াজের মেয়েকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই বিবেচনায় এই প্রদেশে মরিয়মের মুখ্যমন্ত্রী হওয়া একপ্রকার নিশ্চিত।
তবে এই প্রাদেশিক পরিষদে স্বতন্ত্রদের সংখ্যা বেশি হলেও পিটিআই এখানে সরকার গঠন করতে চায় কি না সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেয়নি দলটি। তবে খাইবার পাখতুন খাওয়ায় সরকার গঠন করবে পিটিআই। কারণ ১১৫ আসনের প্রাদেশিক পরিষদে ইমরান সমর্থিত প্রার্থীরা ৮৪টি আসন দখল করে নিয়েছে। এ ক্ষেত্রেও অবশ্য পিটিআই সমর্থিত প্রার্থীদের অন্য দলে যোগ দিয়েই সরকার গঠন করতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে