হজ মৌসুমে যথাযথ অনুমতি না নিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম, এর আশপাশের এলাকা এবং হজের জন্য নির্ধারিত পবিত্র স্থানগুলোতে কেউ প্রবেশ করলে তাঁকে ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে। আগামী সোমবার থেকে সৌদি সরকারের এই নির্দেশনা কার্যকর হবে । আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হজ মৌসুমে মিনা, মুজদালিফা ও আরাফাতসহ অন্যান্য পবিত্রস্থানে অনুমতি না নিয়ে প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে । কেউ যদি একই অপরাধ দ্বিতীয়বার করেন তবে তার জরিমানা দ্বিগুণ হয়ে যাবে।
সৌদির সকল নাগরিককে হজ মৌসুমের এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে,কোথাও যেন নিয়মের লঙ্ঘন না হয়। হজ মৌসুমে মসজিদুল হারাম ও অন্যান্য পবিত্র স্থানগুলো অভিমুখি প্রতিটি রাস্তায় দায়িত্ব পালন করবে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে