
ইরাকের রাজধানী বাগদাদে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবার বাগদাদে অবস্থিত ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিজার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইনবহির্ভূত গোষ্ঠী’ পরিচালিত একটি ড্রোন বাগদাদে সংস্থাটির সদর দপ্তরের কাছে আঘাত হানলে একজন কর্মকর্তা নিহত হন।
এর আগে দেশটির সিকিউরিটি মিডিয়া সেলের প্রধান সাদ মান ইরাকি নিউজ এজেন্সিকে (আইএনএ) জানান, ‘স্থানীয় সময় আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে একটি ড্রোন বাগদাদের মানসুর জেলায় অবস্থিত ইরাকি ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের সদর দপ্তরে বিধ্বস্ত হয়।’
এদিকে, একটি সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠীগুলো এরবিলে মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত হারির ঘাঁটির তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে। যার ফলে মার্কিন সামরিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাগদাদ থেকে ইরানি সংবাদমাধ্যম তাসনিমের এক সংবাদদাতা জানান, টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর হারির ঘাঁটি থেকে মার্কিন সামরিক চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্সের একটি সূত্রের মতে, ঘাঁটির তিনটি সংবেদনশীল অবস্থান—যেগুলো ‘মার্কিন সন্ত্রাসী বাহিনী’ ব্যবহার করত—একই সময়ে লক্ষ্যবস্তু করা হয়। একই সঙ্গে বাগদাদ বিমানবন্দরের ভেতরে অবস্থিত ভিক্টোরিয়া ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সূত্রটি জানায়, গত দুই সপ্তাহ ধরে সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হারির ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় রাডার ব্যবস্থা অন্তত চারবার আঘাতপ্রাপ্ত হয়ে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়।
এর ফলে এরবিলের ওই ঘাঁটিতে মার্কিন বাহিনীর কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। সূত্রটি দাবি করে, ‘মার্কিন সন্ত্রাসী বাহিনীর আকাশপথে কার্যক্রম প্রায় ৯৫ শতাংশ কমে গেছে এবং ঘাঁটিতে রসদ সরবরাহের ফ্লাইট প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।’ বর্তমানে সীমিত নজরদারি কার্যক্রম বজায় রাখতে মার্কিন বাহিনী হেলিকপ্টারের বদলে রিকনেসান্স ড্রোন ব্যবহার করছে।
অপরদিকে একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত ভিক্টোরিয়া ঘাঁটির একটি বড় ভবনে প্রতিরোধ বাহিনীর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলায় মার্কিন সেনাসদস্যসহ ঘাঁটির নিরাপত্তা বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়।
মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠী ঘোষণা করেছে, গত ২৪ ঘণ্টায় তারা দেশজুড়ে ও অঞ্চলের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিগুলোর ওপর ডজনখানেক হামলা চালিয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে ইরান সমর্থিত ‘প্রতিরোধ অক্ষের’ ওপর চলমান হামলার প্রতিশোধ হিসেবে ড্রোন ব্যবহার করে এসব অভিযান পরিচালিত হয়েছে বলে গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়।
তবে এসব হামলার সুনির্দিষ্ট স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি, যদিও অনুরূপ ঘটনার তথ্য বিভিন্ন সূত্রে ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে। এ ছাড়া, সারায়া আউলিয়া আল-দাম নামে আরেকটি প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে, তারা স্বাধীনভাবে ইরাকে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একটি ড্রোন অভিযান চালিয়েছে, যা মার্কিন দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে