দুই দিনের সফরে মিসরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে একগুচ্ছ সমঝোতা ছাড়াও মোদিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে মিসর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিসরের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব নাইল’ দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে বলেছেন, ‘বন্ধুত্বের চিহ্ন হিসেবে প্রধানমন্ত্রী মোদিকে এই সম্মান দিয়েছেন প্রেসিডেন্ট এল-সিসি।’
মোদি কায়রোয় আল-হাকিম মসজিদেও যান। পরে তিনি টুইট করে বলেন, ‘ঐতিহাসিক আল-হাকিম মসজিদে গিয়ে সম্মানিত বোধ করছি। মিসরের ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী এই মসজিদ।’
মোদি এরপর হেলিওপোলিসের সমাধিস্থলেও যান। সেখানে প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি এল-সিসির সঙ্গে বৈঠক করেন। তারপর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারিতে পরিণত করা নিয়ে একটা চুক্তিতে সই হয়। এ ছাড়া কৃষি, পুরাতত্ত্ব, বাণিজ্য, বিনিয়োগ নিয়ে বেশ কয়েকটি সমঝোতায়ও সই হয়।
ওবামার বক্তব্য ও নির্মলার জবাব
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, মোদির সঙ্গে বৈঠকে তিনি ভারতে মুসলিমদের প্রসঙ্গ তুলবেন এবং মোদির মতামত জানতে চাইবেন। আমেরিকায় সংবাদ সম্মেলনে মুসলিমদের প্রসঙ্গে মোদি বলেন, তিনি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতি নিয়ে চলছেন। ভারতে কারও প্রতি কোনো রকম ভেদাভেদ করা হয় না।
এর পরই ভারতে বিরোধী দলগুলো মোদির নীতি নিয়ে প্রশ্ন তোলে এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি যে ১৩টি সম্মান পেয়েছেন, তার মধ্যে ছয়টি পেয়েছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে।’
ওবামা প্রসঙ্গে সীতারামন বলেছেন, ‘যে সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে এসব কথা বলছেন, তার আমলে মুসলিমপ্রধান ছয়টি দেশে ২৬ হাজারের বেশি বোমা ফেলেছিল আমেরিকা। তার এসব কথা এরপর কে বিশ্বাস করবে?’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১০ ঘণ্টা আগে