
ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলার (জিএসএফ) একটি নৌযান তিউনিসিয়ার বন্দরে ড্রোন হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। গতকাল সোমবার রাতে তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরে এ ঘটনা ঘটে। তবে নৌকায় থাকা ছয়জন যাত্রী ও ক্রু সবাই নিরাপদে রয়েছেন।
তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড অবশ্য এ দাবি নাকচ করে জানিয়েছে, হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন বা হালকা জ্বালানির কারণে নৌকায় আগুন ধরে যায়। তবে ফ্লোটিলা কর্তৃপক্ষ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে একটি জ্বলন্ত বস্তু নৌকায় পড়ে বিস্ফোরণ ঘটায়।
জিএসএফ জানিয়েছে, আক্রান্ত নৌকাটির নাম ‘ফ্যামিলি বোট’, যা আগে থেকেই সংগঠনটির অন্যতম প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পর্তুগিজ পতাকাবাহী এ জাহাজের মূল ডেক ও নিচতলার গুদাম অংশ আগুনে ক্ষতি হয়েছে।
ফ্লোটিলার প্রায় ৫০টি জাহাজের মধ্যে এই নৌকা অন্যতম। এগুলোর লক্ষ্য হলো ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া। বহরটি গত সপ্তাহে বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছে এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গাজার দিকে যাচ্ছে। এই অভিযানে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ, আইরিশ অভিনেতা লিয়াম কানিংহ্যামসহ বহু আন্তর্জাতিক কর্মী যুক্ত হয়েছেন।
ঘটনার সময় থুনবার্গ নৌকায় ছিলেন না। তবে সেখানে থাকা পর্তুগিজ কর্মী মিগুয়েল দুয়ার্তে সাংবাদিকদের জানান, গতকাল রাতে তিনি মাথার ওপরে ড্রোনের গুনগুন শব্দ শুনতে পান। কিছুক্ষণের মধ্যে ড্রোনটি নৌকার সামনের অংশে চলে যায় এবং একটি বিস্ফোরক বস্তু ফেলে দেয়। এতে আগুন ধরে যায়। দুয়ার্তে বলেন, ‘এটি লজ্জাজনক আক্রমণ। তবে আমাদের পথ আটকানো যাবে না।’
এ নিয়ে এই ফ্লোটিলায় একাধিকবার এমন হামলার অভিযোগ উঠেছে। গত মে মাসে মাল্টার উপকূলে একটি ত্রাণবাহী জাহাজে আগুন ধরে যায়। তখন সংগঠকেরা ইসরায়েলি ড্রোন হামলার অভিযোগ করেন। জুন মাসে আবার গাজার উপকূলে ১২ কর্মীসহ একটি ইয়ট আটক করে ইসরায়েল। সেটিকে তেল আবিব কর্তৃপক্ষ তুচ্ছতাচ্ছিল্য করে ‘সেলফি ইয়ট’ হিসেবে উল্লেখ করেছিল।
গতকালের ঘটনায় এখনো ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে জিএসএফ স্পষ্ট জানিয়েছে, ভয়ভীতি ও হামলার মাধ্যমে তাদের মানবিক মিশন ব্যাহত করা যাবে না।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে