ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশটিতে অবৈধভাবে আনা শতাধিক স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইস জব্দ করার দাবি করেছে। কর্তৃপক্ষের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাধ্যমে এসব স্টারলিংক টার্মিনাল দেশে পাচার করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির উদ্ধৃতিতে প্রকাশিত এক বিবৃতিতে গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, শত্রুপক্ষের কাজে ব্যবহৃত সব স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল শনাক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, স্টারলিংক ডিভাইস সংগ্রহ বা ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধকালীন এসব ডিভাইস ব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ‘সর্বোচ্চ শাস্তি’ প্রয়োগ করা হতে পারে, যদি তারা শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বা তাদের পক্ষে কাজ করে বলে প্রমাণিত হয়।
উল্লেখ্য, স্পেসএক্সের তৈরি স্টারলিংক একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যা প্রচলিত অবকাঠামো ছাড়াই সংযোগ প্রদান করতে সক্ষম। এই প্রযুক্তি সংঘাতপূর্ণ বা ইন্টারনেট নিয়ন্ত্রিত অঞ্চলে বিকল্প যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

ইরানে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে একটি হৃদয়বিদারক ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। ছবিতে দেখা যায়, সারি সারি নতুন খোঁড়া কবর—একটি ছোট শহরের কবরস্থানে শতাধিক স্কুলছাত্রীর দাফনের প্রস্তুতি চলছে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় নিহত এসব কিশোরীর জন্যই খোঁড়া হয়েছে এই কবরগুলো।
১৩ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভা কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। আসনটিতে পেশায় পরিচারিকা এক নারীকে প্রার্থী করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এমনকি সদ্য প্রকাশিত ভোটার তালিকায় ওই নারী এখনো ভোটারই হননি। তালিকায় তাঁর নাম কলিতা মাজির পাশে লেখা...
১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির মস্কোতে চিকিৎসা নেওয়ার দাবি অস্বীকার করেছেন রাশিয়ায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কাজেম জালালি।
২ ঘণ্টা আগে
দীর্ঘ এক দশক আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর হয়ে কাজ করার পর যুক্তরাষ্ট্রে সরিয়ে আনা এক আফগান নাগরিক টেক্সাসের হাসপাতালে মারা গেছেন। অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে নেওয়ার পরই তাঁর মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে