
সৌদি আরবে আসন্ন রমজান উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে মসজিদে নামাজের সময় বিশেষ করে তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া, নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি (লাইভ) প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মসজিদগুলোর পবিত্রতা ও ইবাদতের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এসব ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। ইমাম ও ধর্মীয় নেতাদের এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং মুসল্লিদেরও যথাযথ শৃঙ্খলা ও ধর্মীয় আদব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য।
প্রতিবছর রমজানের আগে সৌদি কর্তৃপক্ষ মসজিদসংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিত করার জন্য এ ধরনের নির্দেশনা জারি করে থাকে।
গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শেখ ড. আবদুর রহমান আল সুদাইস বলেছেন, ‘এ নির্দেশনার মাধ্যমে রমজানে হজ ও ওমরা পালনকারীদের সুবিধার্থে মন্ত্রণালয় উচ্চমানের সেবা ও পরিকল্পনা বাস্তবায়ন করবে।’ তিনি আরও জানান, এসব নির্দেশনার পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হবে।
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে