
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। বৈঠকে শারা বলেছেন, মস্কোর সঙ্গে সম্পর্ক ‘পুনর্গঠন ও নতুনভাবে’ শুরু করতে চায় দামেস্ক। পুতিনের ঘনিষ্ঠ মিত্র ছিলেন বাশার আল-আসাদ। তাঁর উৎখাতের পর শারার এমন মন্তব্য সিরিয়া-রাশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে আল-শারার প্রথম রাষ্ট্রীয় সফর। আজ বুধবার মস্কোতে অনুষ্ঠিত এই বৈঠকে আল-শারা বলেন, ‘আমরা এমনভাবে সম্পর্ক পুনর্গঠন করতে চাই, যাতে সিরিয়া স্বাধীন ও সার্বভৌম থাকে। আমাদের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তাও নিশ্চিত হয়।’
গত বছরের ডিসেম্বরে আহমেদ আল-শারার ‘হায়াত তাহরির আল-শামের’ নেতৃত্বে ক্ষমতাচ্যুত হয় বাশার আল-আসাদের সরকার। তারপর থেকে আসাদ রাশিয়ায় নির্বাসিত জীবনযাপন করছেন।
আসাদের পতনের পরই সিরিয়া-রাশিয়া সম্পর্ক নড়বড়ে হয়ে যায়। ধারণা করা হয়েছিল, যেহেতু আসাদকে পুতিন আশ্রয় দিয়েছেন, তাই কখনো আর এই সম্পর্ক স্বাভাবিক হবে না। তবে সবাইকে অবাক করে দিয়ে প্রথম রাষ্ট্রীয় সফরে মস্কো গেছেন শারা।
বৈঠকে আল-শারা আরও বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ রয়েছে। মস্কোর সঙ্গে পূর্ববর্তী সব চুক্তিই আমরা নতুন করে শুরু করব।’
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শারা এই সফরে রাশিয়ার কাছ থেকে আসাদকে হস্তান্তরের অনুরোধ করবেন। সিরিয়ার কিছু সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে ক্রেমলিনে টেলিভিশনে সম্প্রচারিত সংক্ষিপ্ত বক্তব্যে এ বিষয়ে কিছু উল্লেখ করেননি শারা।
বৈঠকের শুরুতে পুতিন বলেন, রাশিয়া ও সিরিয়ার মধ্যে বহু দশকের ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে, যা সব সময় সিরীয় জনগণের স্বার্থে পরিচালিত হয়েছে। তিনি জানান, এই সম্পর্ককে আরও সম্প্রসারণ করতে চায় মস্কো।
পুতিন সিরিয়ার সাম্প্রতিক সংসদ নির্বাচন নিয়েও প্রশংসা করেন। এটি ছিল আসাদের পতনের পর দেশটিতে প্রথম নির্বাচন। তাঁর ভাষায়, ‘এই নির্বাচন আপনার জন্য একটি বড় সাফল্য, যা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করবে। কঠিন সময়ের মধ্যেও এটি দেশের সব রাজনৈতিক শক্তির মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করবে।’
১৩ বছর ধরে চলেছে সিরিয়ার গৃহযুদ্ধ। একসময় বিপরীত শিবিরে থাকা দামেস্ক এখন মস্কোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী নীতি গ্রহণ করেছে; যেমনটি তারা অন্য বিদেশি শক্তির সঙ্গেও করছে। তবে কৌশলগতভাবেও দামেস্কের জন্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত, যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বৈধতা পুনরুদ্ধারের জন্য।
রাশিয়া এখনো সিরিয়ার উপকূলে তাদের বিমান ও নৌঘাঁটি ধরে রেখেছে। ক্রেমলিন জানিয়েছে, তারা এসব ঘাঁটি রক্ষায় দীর্ঘমেয়াদি চুক্তি করতে চায়। তা ছাড়া রাশিয়া সম্প্রতি সিরিয়ায় তেল সরবরাহও পাঠিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থাগুলো।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে