সৌদি আরবে গিয়ে এ বছর অন্তত ৫৫০ জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মিসরের নাগরিক ৩২৩ জন, যাঁদের বেশির ভাগ তীব্র গরমে অসুস্থ হয়ে মারা গেছেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
দুই জন আরব কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
একজন কূটনীতিক জানান, মক্কার অন্যতম বৃহত্তম আল-মুয়াইসেম হাসপাতালের মর্গ থেকে হজযাত্রী মৃত্যুর সংখ্যাটি পাওয়া গেছে। তীব্র গরমের কারণেই বেশিরভাগ মানুষ মারা গেছেন বলে তিনি জানান। অন্যদিকে জর্ডানের অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত মঙ্গলবার জর্ডান জানিয়েছিল, হজে এ বছর তাদের ৪১ জন নাগরিকের মৃত্যু হয়েছে।
এদিকে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দেয়নি। তবে তীব্র তাপপ্রবাহের কারণে গরমে অসুস্থ হয়ে ২ হাজারের বেশি হজযাত্রীর চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে।
সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ‘গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদে তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস।’
গত বছর বিভিন্ন দেশের অন্তত ২৪০ হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়। যাদের অধিকাংশই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।
আল অ্যারাবিয়া নিউজ জানায়, এ বছর মোট হজ করেছেন ১৮ লাখ ৩৩ হাজা ১৬৪ জন। এর মধ্যে ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন সৌদি আরবের বাইরের দেশ থেকে এসেছেন। এ বছর ৯ লাখ ৫৮ হাজার ১৩৭ জন পুরুষ এবং ৮ লাখ ৭৫ হাজার ২৭ জন নারী হজে অংশ নেন। বেশি হজে আসেন এশিয়ার আরব দেশগুলো থেকে। ওই সব দেশ থেকে মোট হজযাত্রীর ৬৩.৩ শতাংশ আসেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে