
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর দেশটিতে গত দুই সপ্তাহে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের ভেতরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩২ লাখে। হামলায় ক্ষতিগ্রস্ত বা ঘরবাড়ি হারানো পরিবারগুলোর সংখ্যার ওপর ভিত্তি করে তৈরি করা একটি প্রাথমিক মূল্যায়নের পর এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, ‘যেহেতু সংঘাত এখনো অব্যাহত রয়েছে, তাই এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। মানবিক দিক থেকে এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি হিসেবে চিহ্নিত হচ্ছে।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের কারণে সাধারণ মানুষ দলে দলে শহর ছেড়ে গ্রাম অঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো এই বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি খাদ্য, পানীয় জল এবং আশ্রয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।
অলাভজনক মানবিক সংস্থা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মতে, ইরানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে। যুদ্ধের প্রথম দিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও এক কর্মী নিহত হয়। তবে রেড ক্রিসেন্টের দেওয়া এই নিহতের তালিকায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সামরিক সদস্যদের সংখ্যা অন্তর্ভুক্ত কি না, তা স্পষ্ট নয়।

পেশায় দন্তচিকিৎসক ভাস্কর সাভানি সরাসরি চিকিৎসাসংক্রান্ত জালিয়াতির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি মেডিকেইড বিমা চুক্তি থেকে বাতিল হওয়ার পরও অন্যের নামে বেনামি প্রতিষ্ঠান খুলে মেডিকেইড থেকে অর্থ গ্রহণ অব্যাহত রাখেন। এই স্কিমের মাধ্যমে দুই ভাই মিলে প্রায় ৩ কোটি ডলারের (৩০ মিলিয়ন) জালিয়াতি করেন।
৪ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লারিজানি লেখেন, ট্রাম্প বলেছেন যে ‘আমরা এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমরা এখনো তা করিনি’। ভালো কথা, তারা যদি সত্যিই তা করে, তবে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।
১ ঘণ্টা আগে
ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে ইরান—এমন দাবি করেছে ভারতের একটি সরকারি সূত্র। তবে দেশের বাইরে অবস্থানরত একটি ইরানি সূত্র এই ধরনের কোনো চুক্তির কথা অস্বীকার করেছে।
১ ঘণ্টা আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। গত রোববার দায়িত্ব নেওয়ার পর আজ বৃহস্পতিবার তাঁর রেকর্ড করা ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা আমাদের শহীদদে
১ ঘণ্টা আগে