
ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত আরব দেশগুলোর জোট আরব লীগের সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি, গাজায় ‘গণহত্যা বন্ধে’ ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ‘গণহত্যা বন্ধে’ ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে তীব্র অভিযানের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এ কথা বলেন। বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমাদের এখনই একটি স্থায়ী যুদ্ধবিরতি দরকার।’
সম্মেলনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য ‘প্রয়োজনীয় সব প্রচেষ্টা চালানোর’ আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের আরব উপদ্বীপের দেশগুলো সফর শেষ হওয়ার পরপরই এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ট্রাম্প চলতি বছরের শুরুতে গাজাকে যুক্তরাষ্ট্র দখল করে এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করার কথা বলে বিতর্কের সৃষ্টি করেছিলেন।
ফিলিস্তিনিদের পরিকল্পিত বাস্তুচ্যুতিসহ ট্রাম্পের এমন প্রস্তাবের কারণে আরব নেতারা মার্চে কায়রোর এক সম্মেলনে এই অঞ্চল পুনর্গঠনে এক বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেন। সম্মেলনে গুতেরেস বলেন, ‘আমরা গাজার জনগণের বারবার বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করি। পাশাপাশি গাজার বাইরে জোরপূর্বক বাস্তুচ্যুতির যেকোনো প্রশ্নকেও আমরা প্রত্যাখ্যান করি।’ জাতিসংঘের মহাসচিব আরও বলেন, ইসরায়েলের স্থল অভিযান সম্প্রসারণের এবং আরও কিছু করার পরিকল্পনার খবরে তিনি ‘উদ্বিগ্ন।’
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গতকাল শনিবার তারা নতুন আক্রমণের ‘প্রাথমিক পর্যায়’ হিসেবে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে। ইসরায়েলি অভিযানের তীব্র সমালোচনা করে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেন, বিশ্ব নেতাদের উচিত ‘গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ানো।’ তিনি বলেন, আন্তর্জাতিক আইন আমাদের যে উপায় দিয়েছে, বিশেষ করে সেগুলোর মাধ্যমে এই চাপ বাড়াতে হবে।
তিনি বলেন, তাঁর সরকার ইসরায়েলের যুদ্ধ পদ্ধতির বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের দাবিতে একটি জাতিসংঘের প্রস্তাব আনার পরিকল্পনা করেছে। গাজায় যুদ্ধের শিকার মানুষের ‘অগ্রহণযোগ্য সংখ্যা মানবতার নীতি’ লঙ্ঘন করে বলেও তিনি মন্তব্য করেন।
সম্মেলনে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেন, তাঁর দেশ এই অঞ্চলে সংকটের পর ‘পুনর্গঠনের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য একটি আরব তহবিল’ গঠনের পক্ষে। তিনি গাজা পুনর্গঠনের জন্য ২ কোটি ডলার এবং লেবাননের জন্য একই পরিমাণ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেছেন, বাগদাদের বৈঠকে গাজার পুনর্গঠন সম্পর্কিত পূর্বের আরব লীগের সিদ্ধান্তগুলো অনুমোদন করা হবে। এটি ট্রাম্পের ব্যাপকভাবে নিন্দিত প্রস্তাবের পাল্টা জবাব।
এই সপ্তাহে অঞ্চলটি সফরকালে ট্রাম্প আবারও বলেছেন, তিনি চান যুক্তরাষ্ট্র গাজাকে ‘দখল’ করে এটিকে একটি ‘স্বাধীন অঞ্চলে’ পরিণত করুক।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
১৪ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
২ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে