
ইরানের নবনিযুক্ত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোজতবা খামেনি ক্ষমতা গ্রহণের পর তাঁর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে অবিলম্বে সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে; অন্যথায় সেগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় তাঁর পিতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এটিই মোজতবার প্রথম প্রকাশ্য বিবৃতি। তাঁর এই বক্তব্য এই অঞ্চলে চলমান যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী করার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।
মোজতবা খামেনি স্পষ্ট করে বলেছেন, ‘এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির সময় ফুরিয়ে এসেছে। হয় আপনারা অবিলম্বে আপনাদের ঘাঁটিগুলো গুটিয়ে নিন, নয়তো আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবিলা করার জন্য প্রস্তুত হোন।’
তিনি তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, মার্কিন ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট করছে এবং বর্তমান অস্থিতিশীলতার জন্য এককভাবে ওয়াশিংটন দায়ী।
তিনি আইআরজিসি এবং তাদের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কগুলোকে যেকোনো সময় পালটা আঘাত হানার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

পেশায় দন্তচিকিৎসক ভাস্কর সাভানি সরাসরি চিকিৎসাসংক্রান্ত জালিয়াতির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি মেডিকেইড বিমা চুক্তি থেকে বাতিল হওয়ার পরও অন্যের নামে বেনামি প্রতিষ্ঠান খুলে মেডিকেইড থেকে অর্থ গ্রহণ অব্যাহত রাখেন। এই স্কিমের মাধ্যমে দুই ভাই মিলে প্রায় ৩ কোটি ডলারের (৩০ মিলিয়ন) জালিয়াতি করেন।
২ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লারিজানি লেখেন, ট্রাম্প বলেছেন যে ‘আমরা এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমরা এখনো তা করিনি’। ভালো কথা, তারা যদি সত্যিই তা করে, তবে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।
১ ঘণ্টা আগে
ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে ইরান—এমন দাবি করেছে ভারতের একটি সরকারি সূত্র। তবে দেশের বাইরে অবস্থানরত একটি ইরানি সূত্র এই ধরনের কোনো চুক্তির কথা অস্বীকার করেছে।
১ ঘণ্টা আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। গত রোববার দায়িত্ব নেওয়ার পর আজ বৃহস্পতিবার তাঁর রেকর্ড করা ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা আমাদের শহীদদে
১ ঘণ্টা আগে