
চারটি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে ইরান। আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তি এমন এক সময়ে ঘোষণা করা হলো, যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কমপক্ষে ছয় মাসের জন্য স্থগিত করার চেষ্টা করছে চীন ও রাশিয়া।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, চুক্তি অনুসারে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের সিরিক শহরে ৫০০ হেক্টর (১ হাজার ২৩৫ একর) জমির ওপর চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। এই অঞ্চল সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের উপকূলে অবস্থিত।
আইআরএনএ আরও জানায়, তৃতীয় প্রজন্মের এই পারমাণবিক চুল্লিগুলো থেকে ৫ গিগাওয়াট বা ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এর আগে বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম মস্কোতে ইরানের সঙ্গে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা দিয়েছিল, তবে তখন তারা সংখ্যা উল্লেখ করেনি।
ব্যাপক বিদ্যুৎ ঘাটতিতে ভোগা ইরানে বর্তমানে বুশেহর শহরে একটিমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। এটিও রাশিয়ার তৈরি, যার উৎপাদন ক্ষমতা ১ গিগাওয়াট বা ১ হাজার মেগাওয়াট।
প্রসঙ্গত, রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছিল মস্কো।
ইসরায়েল কোনো প্রমাণ ছাড়াই দাবি করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। এ ছাড়া পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে তেহরানের বিরুদ্ধে তাদের পারমাণবিক শক্তি কেন্দ্রগুলোকে আড়াল করে অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে। তবে ইরান সব সময় এই অভিযোগ অস্বীকার করেছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদে আবারও বলেছেন, তেহরান ‘কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না’।
রাশিয়া ইরানের বিরুদ্ধে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহালেরও বিরোধিতা করেছে। তারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তিকে বাঁচিয়ে রাখার জন্যও কাজ করছে। তবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ অর্থাৎ আগে কোনো এক সময় জারি করা নিষেধাজ্ঞা আবার কার্যকর করার জন্য চাপ দিচ্ছে। এই নিষেধাজ্ঞা আগামীকাল শনিবারের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে।

ইরানিরা তুরস্কের ‘ক্যাপিকয়’ সীমান্ত গেট দিয়ে প্রবেশ করতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক তেহরান থেকে আসা এক ব্যক্তি বলেন, ‘তেহরানের পরিস্থিতি ইতিমধ্যেই কঠিন। বোমা হামলা হচ্ছে। সবাই ভীত।’ তিনি জানান, তাঁর স্ত্রী ও সন্তানেরা বর্তমানে তুরস্কেই রয়েছেন।
৩ মিনিট আগে
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত ১৫টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্পেনের রোটা অ্যান্ড মোরন সামরিক ঘাঁটিটি স্পেনের সার্বভৌমত্ব বজায়...
৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করেছে।
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে