রমজান মাসে সৌদি আরবের অন্যতম পবিত্র নগরী মদিনার মসজিদে নববির ছাদে আরও ৯০ হাজার মুসল্লির নামাজে ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। ফলে মসজিদটিতে আরও বেশি রোজাদার নামাজের সুযোগ পাবেন। সৌদি আরব সরকারের মসজিদুল হারাম ও মসজিদে নববি পরিচালনা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, মসজিদে নববির ছাদের আয়তন প্রায় ৬৭ হাজার বর্গমিটার। ২৪টি সিঁড়ির সাহায্যে এই ছাদে ওঠা যাবে। এ ছাড়া নির্বিঘ্নে নামাজ নিশ্চিতে আরও অন্যান্য সুবিধা যুক্ত করা হয়েছে। খবরে বলা হয়েছে, নামাজের আগে ও পরে ছাদে ওঠা-নামার সুবিধার্থে আরও ছয়টি এস্কেলেটর যুক্ত করা হয়েছে।
সৌদি সরকারের উদ্যোগ অর্থায়নে এই প্রকল্পে আরও অর্থায়ন করেছে দেশটির বিভিন্ন দাতব্য ও স্বেচ্ছাসেবী সংস্থা। নামাজের জন্য প্রস্তুত করার লক্ষ্যে এরই মধ্যে মসজিদের ছাদ পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়েছে, সুগন্ধি ছিটানো হয়েছে এবং নামাজের জন্য বিভিন্ন আকারের পাঁচ হাজার মাদুর বিছানো হয়েছে।
এ ছাড়া, চলতি রমজানে মসজিদের ছাদে ইফতারেরও সুব্যবস্থা আছে। এর বাইরে, প্রতিদিন রোজাদারদের মধ্যে খাবার, জমজমের পানি ও ২০ হাজার কপি কোরআন শরিফ বিতরণ করা হচ্ছে।
প্রসঙ্গত, মসজিদে নববিতে মাগরিবের আজানের আগে ইফতারের প্রস্তুতি শুরুর নির্দেশিকা ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এমনকি মাগরিবের সময়ই ঘোষণা করে দেওয়া হচ্ছে রাতে এশা ও তারাবি নামাজের জন্য ছাদটি সম্পূর্ণরূপে প্রস্তুত কি না।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে