
বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতা নতুন করে আবারও আলোচনায় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পাঁয়তারায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। বিরল খনিজের অধিকার নিয়ে বৈশ্বিক এই টানাপোড়েনের মধ্যে সৌদি আরব দাবি করেছে—তাদের দেশে প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে, যা বিরল খনিজের বৈশ্বিক দৌড়ে তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করতে পারে।
এই খনিজগুলোর মধ্যে রয়েছে সোনা, দস্তা, তামা ও লিথিয়াম। পাশাপাশি রয়েছে ডিসপ্রোসিয়াম, টার্বিয়াম, নিওডিমিয়াম ও প্রাসিওডিমিয়ামের মতো বিরল ভূ-উপাদানও। এগুলো বৈদ্যুতিক গাড়ি, উইন্ড টারবাইন, কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চগতির কম্পিউটিং এবং আধুনিক সামরিক প্রযুক্তিতে অপরিহার্য।
বর্তমানে এই খাতে চীনের আধিপত্য সুস্পষ্ট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্যমতে, বর্তমানে দেশটি পরিশোধিত বিরল খনিজ উৎপাদনের ৯০ শতাংশের বেশি এবং মোট উৎপাদনের ৬০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, সৌদি আরব তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে খনিজ খাতকে কৌশলগতভাবে গুরুত্ব দিচ্ছে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির অনুসন্ধানমূলক খনন বাজেট বেড়েছে প্রায় ৫৯৫ শতাংশ। নতুন নতুন খনির লাইসেন্স দেওয়া হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, খনন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া—একটি পরিশোধনাগার গড়ে তুলতেই তিন থেকে পাঁচ বছর, কোনো কোনো দেশে প্রায় তিন দশক পর্যন্ত সময় লাগে।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি সরকার আমলাতান্ত্রিক জট কমাচ্ছে, কর ছাড় দিচ্ছে এবং বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। ‘ফিউচার মিনারেলস ফোরাম’-এ দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি মাদেন ঘোষণা দিয়েছে—আগামী এক দশকে তারা ধাতু ও খনিজ খাতে ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। আন্তর্জাতিক অংশীদারত্ব ও দক্ষ জনবল আকর্ষণও তাদের লক্ষ্য।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনায় খনিজ খাতকে অর্থনৈতিক বৈচিত্র্যের অন্যতম স্তম্ভ হিসেবে ধরা হয়েছে। শুধু খনন নয়, বরং দেশীয় শিল্পের জন্য সম্পূর্ণ সরবরাহ শৃঙ্খল গড়ে তোলাই দেশটির লক্ষ্য—যার মধ্যে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের মতো পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি, শক্তিশালী অবকাঠামো ও সস্তা জ্বালানির কারণে সৌদি আরব অন্য দেশ থেকে খনন করা খনিজ পরিশোধনের আঞ্চলিক কেন্দ্র হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
যুক্তরাষ্ট্রও এই উদ্যোগে আগ্রহ দেখাচ্ছে। গত বছর চীন ভারী বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করার পর বিকল্প উৎস ও পরিশোধন কেন্দ্রের প্রয়োজনীয়তা বেড়েছে। সৌদি আরবে একটি নতুন পরিশোধনাগার গড়তে মার্কিন কোম্পানি এমপি ম্যাটেরিয়ালস, সৌদি মাদেন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মধ্যে অংশীদারত্ব রয়েছে।
তবে বিশেষজ্ঞরা মত দিয়েছেন, এই রূপান্তর সহজ হবে না। কারণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক জটিলতা ও পরিবেশগত দিক নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তারপরও সৌদি আরবের লক্ষ্য স্পষ্ট। এই খাতের মধ্য দিয়ে তারা তাৎক্ষণিক লাভ নয়, বরং দীর্ঘমেয়াদি প্রভাব ও ভূরাজনৈতিক ক্ষমতা অর্জন করতে চায়। এই কৌশল সফল হলে বিরল খনিজের বৈশ্বিক মানচিত্রে নতুন কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে দেশটি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৮ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৮ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে