
ইরানে হামলা শুরুর প্রথম দুদিনে মার্কিন বাহিনী ৫৬০ কোটি ডলার মূল্যের গোলাবারুদ ব্যবহার করেছে। ডলারের দাম ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৬৮ হাজার ৮৮০ কোটি টাকার বেশি।
গতকাল সোমবার মার্কিন কংগ্রেসে পেন্টাগনের দেওয়া একটি মূল্যায়নের বিষয়ে অবগত দুজন ব্যক্তি সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলেছেন, ইরানে হামলা শুরুর প্রথম দুদিনে মার্কিন বাহিনী ৫৬০ কোটি ডলার মূল্যের বোমা ফেলেছে। এই বিশাল অঙ্কের অর্থ ক্যাপিটল হিলে আরও উদ্বেগের সৃষ্টি করছে।
সিএনএন জানায়, মার্কিন বাহিনী যে দ্রুতগতিতে সমরাস্ত্র ব্যয় করছে, তা উদ্বেগজনক বলে মনে করছে মার্কিন কংগ্রেস। এসব অস্ত্রের মধ্যে বিপুলসংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে।
অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি বলেন, তেহরানের কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল মজুত রয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের জন্য উল্লেখযোগ্য সংখ্যক আকাশ প্রতিরক্ষার অস্ত্রও ব্যবহার করছে।
মার্কিন কংগ্রেসের একাধিক সূত্র সিএনএনকে বলেছে, চলমান যুদ্ধে সমরাস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে ট্রাম্প প্রশাসনকে খুব শিগগির কংগ্রেসের কাছে সম্পূরক তহবিল চাইতে হবে।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনিকে দেশের সর্বোচ্চ পদে আসীন করা হলেও এখন পর্যন্ত তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি নিয়োগের পর থেকে তাঁর কোনো নতুন বক্তব্যও শোনা যায়নি। পরিস্থিতি সামাল দিতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমসহ অন্যান্য প্রচারমাধ্যমগুলো মোজতবার পুরোনো ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্
৩৮ মিনিট আগে
ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন। তেলের দাম আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভরশীল, আপনারা এই অঞ্চলকে অস্থির করে তুলেছেন।’
১ ঘণ্টা আগে
তাসনিম নিউজ শীর্ষস্থানীয় মার্কিন কোম্পানিগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। যেসব কোম্পানির প্রযুক্তি সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং যাদের ইসরায়েলের সঙ্গে সংযোগ রয়েছে, তাদেরই ‘ইরানের নতুন লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
আঘাতের পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। তবে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে। ওমানি নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং ২৩ জন নাবিকের মধ্যে ২০ জনকে নিরাপদে সরিয়ে নেয়। বাকি ৩ জন নাবিক এখনো জাহাজের ভেতরেই অবস্থান করছেন।
৪ ঘণ্টা আগে