লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ এক ঘূর্ণিঝড়ে অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে আরও অন্তত কয়েক শ মানুষ। গতকাল মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সালের গভর্নর এদুয়ার্দো লেইতে জানিয়েছেন, রাজ্যের অন্তত ৬০টি শহর এই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড়ের কারণে শহরগুলোতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। পরে বন্যার পানি নেমে গেলে বিভিন্ন শহর থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়।
রিও গ্রান্দে দো সালের পাসো ফুন্দো শহরের বাসিন্দা লুয়ানা দ্য লুজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘সকালের (মঙ্গলবার) দিকেই আমরা দেখতে পাই বন্যার পানি ক্রমেই বাড়ছে। আমাদের বাড়িঘর ডুবে যাচ্ছিল। ফলে আমরা জিনিসপত্রগুলোকে বিছানা, টেবিল এমনকি চুলার তাকের ওপরও রেখে রক্ষার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি।’
স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই ঘূর্ণিঝড় এবং বন্যায় অন্তত ১ হাজার ৬৫০ জন বাস্তুচ্যুত হয়েছে। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাস্তুচ্যুতদের সংখ্যা ৩ হাজার ৭০০-এর কম নয়। নিহতের বিষয়টি নিশ্চিত করে রয়টার্স জানিয়েছে, কেবল রিও গ্রান্দে দো সালে রাজ্যেই ২১ জনের মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী সান্তা কাতারিনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সাম্প্রতিক সময়ে ব্রাজিল নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। মঙ্গলবারের ঘূর্ণিঝড় তার সর্বশেষ ঘটনা। এর আগে চলতি বছরের জুন মাসেই সংঘটিত আরেকটি ঘূর্ণিঝড়ে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল। তারও আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাও পাওলোতে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ৬৫ জনের মৃত্যু হয়।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে