ভারতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আইএএস) কর্মকর্তা সুপ্রিয়া সাহু প্রায় সময় অনলাইনে বন্য প্রাণীদের চিত্তাকর্ষক সব ভিডিও শেয়ার করেন। গত বৃহস্পতিবার (১৬ মে) তাঁর শেয়ার করা এমন আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ধানু পরানের ধারণ করা ১৫ সেকেন্ডের ওই ভিডিও একটি সুন্দর হাতি পরিবারের।
ভিডিওতে দেখা যায়, বাঘের রাজ্য হিসেবে পরিচিত তামিলনাড়ুর আনামালাই টাইগার রিজার্ভের একটি জঙ্গলে ঘাসের ওপর শান্তিতে ঘুমাচ্ছে হাতি পরিবারটি। ঘুমন্ত এই হাতিদের ঠিক মাঝখানে ছিল পরিবারের সবচেয়ে কম বয়সী সদস্যটি। আর ছোট্ট ওই শাবককে এমনভাবে রাখা হয়েছে, যেন কোনো বিপদ তার কাছে ঘেঁষতে না পারে।
শাবকের জন্য হাতি পরিবারের এই নিরাপত্তাব্যবস্থাকে ‘জেড ক্লাস নিরাপত্তা’ হিসেবে আখ্যা দিয়েছেন সুপ্রিয়া সাহু। ভারতে এই ধরনের নিরাপত্তা দেওয়া হয় সাধারণত খুব আলোচিত ভিআইপিদের। দেশটিতে বর্তমানে মাত্র ৪০ জন ব্যক্তি এই ধরনের নিরাপত্তা পাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ভিডিওটি শেয়ার করে সুপ্রিয়া লিখেছেন, ‘একটি সুন্দর হাতি পরিবার তামিলনাড়ুর আনামালাই টাইগার রিজার্ভের গভীর জঙ্গলে কোথাও পরম সুখে ঘুমাচ্ছে। শিশু হাতিটিকে পরিবার কীভাবে জেড শ্রেণির নিরাপত্তা দেয়, তা দেখুন। শাবকটি কীভাবে পরিবারের অন্য সদস্যদের উপস্থিতি পরীক্ষা করে আশ্বস্ত হয়ে নিচ্ছে! আমাদের নিজেদের পরিবারের সঙ্গেও মিল আছে, তাই না?’
খুব দ্রুততম সময়ের মধ্যেই সুপ্রিয়ার সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। পারিবারিক এই বন্ধন আপ্লুত করেছে নেটিজেনদের। একজন মন্তব্য করেছেন, ‘এমন দৃশ্যের জন্য লড়াই করা খুবই প্রয়োজন। এদের সংরক্ষণ করাও খুব জরুরি।’
অন্য একজন মন্তব্য করেছেন, ‘আশ্চর্যজনক ও বিরল এই দৃশ্য দেখার মতো। আমাদের দেখানোর জন্য ধন্যবাদ।’
ভিডিও দেখে দিনটি সুন্দর হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন একজন। কেউ কেউ ভিডিও ধারণ করা ফটোগ্রাফারেরও প্রশংসা করেছেন। বন্য প্রাণী সংরক্ষণে সচেতনতার তাগিদ দিয়েছেন অনেকে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৬ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
২ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে