আবগারি কেলেঙ্কারির তদন্তে এবার জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠাল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। আগামীকাল রোববার তাঁকে দিল্লিতে তদন্তকারী সংস্থার কাছে হাজির হতে বলা হয়েছে। এই আবগারি কেলেঙ্কারিতেই দিল্লির উপমুখ্যমন্ত্রী থাকাকালে গ্রেপ্তার হয়ে এখনো জেলে বন্দী আছেন এএপি নেতা মণীশ শিশোদিয়া।
আজ শনিবার সিবিআইয়ের তলব পেয়ে অরবিন্দ পাল্টা অভিযোগ করে বলেন, তদন্তকারী সংস্থা আদালতে মিথ্যা বলছে। তাই তাঁদের বিরুদ্ধে পাল্টা মামলা করা হবে।
সম্প্রতি জাতীয় দলের মর্যাদা পেয়েছে এএপি। আর সেই মর্যাদা পাওয়ার সাত দিনের মধ্যেই দলের সভাপতিকে তলব করল সিবিআই। বিষয়টিকে নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণের মাত্রা বাড়াচ্ছেন বিরোধীরা। খোদ অরবিন্দের অভিযোগ, মোদির বিরুদ্ধে মুখ খোলাতেই তাঁদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে সিবিআইকে।
অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি যদি বলি ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাজার কোটি রুপি দিয়েছি, তাহলে কি তাঁকে গ্রেপ্তার করা হবে?’
তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তথ্য জালিয়াতি ও আদালতে অসত্য বলারও অভিযোগ করেন তিনি। তাঁর দলেরই রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংয়ের অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করাতেই সিবিআই তদন্ত শুরু করেছে। মোদির ইমেজ রক্ষায় বিজেপি যা খুশি তা-ই করতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে