
ভারতীয় ধনকুবের ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির ব্যক্তিগত চিড়িয়াখানা ‘ভান্তারা’। এখানে রয়েছে সিংহ, হাতি ও বাঘসহ দুই হাজারের বেশি প্রজাতির প্রাণী। আলোচিত এই চিড়িয়াখানার থিমে ঘড়ি বানালেন অনন্ত।

বিলাসবহুল ঘড়ি নির্মাতা জ্যাকব অ্যান্ড কোং-এর বানানো এই রত্নখচিত ঘড়িটির মাঝখানে রয়েছে অনন্ত আম্বানির হাতে আঁকা একটি মূর্তি। চেয়ারে বসা অনন্তর মূর্তির দুই পাশে একটি সিংহ ও একটি বেঙ্গল টাইগারের ভাস্কর্য বসানো হয়েছে। আর মূর্তির এক পাশে রয়েছে হাতির মুখ, যার ওপর ঘড়ির ডায়াল বসানো।

ঘড়িটি উন্মোচনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জ্যাকব অ্যান্ড কোং জানায়, তাদের নতুন এই বিলাসবহুল টাইমপিসটি ‘ভান্তারার প্রতি শ্রদ্ধা নিবেদন’ এবং ডায়ালের মাঝখানে থাকা অনন্ত আম্বানির মূর্তিটি ‘তত্ত্বাবধান ও দায়িত্ববোধের প্রতীক’ হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, ঘড়িটিতে হীরা, সবুজ স্যাফায়ার, গারনেটসহ ৩৯৭টি মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে।
ব্র্যান্ডটির ভারতের খুচরা অংশীদার এথোস ওয়াচেসের সঙ্গে যুক্ত এক নির্বাহী বিবিসিকে জানান, কোম্পানি এখনো ঘড়িটির দাম প্রকাশ করেনি। তিনি আরও বলেন, এটি এখনো দোকানে বিক্রির জন্য আনা হয়নি।
তবে নির্মাতা প্রতিষ্ঠান ঘড়ির দাম প্রকাশ না করলেও ঘড়িশিল্প–বিষয়ক সংগঠন ওয়াচোপিয়ার হিসাব অনুযায়ী, এর মূল্য প্রায় ১৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি ২২ লাখ টাকা)।
ভারতের গুজরাটের জামনগরে এই চিড়িয়াখানাটি গড়ে তুলেছে আম্বানি পরিবার। রিলায়েন্সের জামনগর রিফাইনারি কমপ্লেক্সের গ্রিন বেল্টের ভেতরে প্রায় ৩ হাজার ৫০০ একর এলাকা জুড়ে গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম বৃহত্তম এই বন্যপ্রাণী উদ্ধার, সুরক্ষা এবং পুনর্বাসন কেন্দ্রটি।
অনন্ত আম্বানির মালিকানাধীন এই চিড়িয়াখানাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। এই চিড়িয়াখানায় গত বছর অবৈধভাবে প্রাণী সংগ্রহ ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হয়। তবে সুপ্রিম কোর্টের নিযুক্ত একটি দল পরবর্তীতে তদন্ত করে কোনো অনিয়মের প্রমাণ পায়নি।
গত বছরের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন ‘ভান্তারা’ নামের এই কেন্দ্রটি। এর আগে ২০২৪ সালে অনন্ত আম্বানির জাঁকজমকপূর্ণ প্রি-ওয়েডিং আয়োজনের একটি ভেন্যু হিসেবেও ভান্তারা ব্যবহৃত হয়। সে সময়ই বিশ্বজুড়ে নজরে আসে ভান্তারা।
ওই বিয়ে ও সংশ্লিষ্ট অন্যান্য অনুষ্ঠানে ভারতের শীর্ষস্থানীয় বলিউড তারকারা ছাড়াও কিম কারদাশিয়ান ও রিহানার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও ছিলেন বিল গেটস ও মার্ক জাকারবার্গের মতো শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসন, পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর স্বামী জ্যারেড কুশনার।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে