
ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (সিভিল রাইটস এনফোর্সমেন্ট–ডিজিপি) রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে তাঁর আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তবে রাও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন এবং সেগুলোকে ‘বানোয়াট ও মিথ্যা’ বলে অভিহিত করেছেন।
তাঁর বরখাস্তের আদেশে বলা হয়েছে, রাও এমন ‘অশ্লীল আচরণ করেছেন, যা একজন সরকারি কর্মচারীর জন্য অশোভন এবং যা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।’ আদেশে আরও বলা হয়েছে, রাজ্য সরকার নিশ্চিত হয়েছে যে রাওয়ের এই আচরণ বিধি লঙ্ঘন করেছে।
এতে আরও উল্লেখ করা হয়, ‘তদন্তাধীন অবস্থায় ডিরেক্টরেট অব সিভিল রাইটস এনফোর্সমেন্টের ডিরেক্টর জেনারেল অব পুলিশ ড. কে রামচন্দ্র রাওকে অবিলম্বে কার্যকরভাবে বরখাস্ত করা প্রয়োজন বলে রাজ্য সরকার প্রাথমিকভাবে সন্তুষ্ট হয়েছে।’
নির্দেশ অনুযায়ী, সাময়িক বরখাস্ত থাকাকালে রাও রাজ্য সরকারের লিখিত অনুমতি ছাড়া ‘কোনো অবস্থাতেই’ সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না।
ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর তিনি সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের সঙ্গে দেখা করতে দ্রুত তাঁর কাছে ছুটে যান, কিন্তু তাঁদের মধ্যে কোনো বৈঠক হয়নি।
পরমেশ্বরের বাড়ির বাইরে সাংবাদিকদের রাও বলেন, ‘আমি স্তব্ধ। এসবই বানোয়াট এবং মিথ্যা। ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’ তিনি আরও যোগ করেন, ’আমিও ভাবছি এটা কীভাবে এবং কখন ঘটল এবং কে এটা করেছে। এই যুগে যেকোনো কিছুই ঘটতে পারে। এ বিষয়ে আমার কিছুই জানা নেই।’
ভিডিওগুলো পুরোনো কি না জানতে চাইলে ১৯৯৩ ব্যাচের এই ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তা বলেন, ’পুরোনো মানে আট বছর আগের কথা, যখন আমি বেলাগাভিতে ছিলাম।’

১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
২১ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
৪০ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে