
ঈদের জামাত রাস্তার ওপর পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে উত্তর প্রদেশের পুলিশ। এমনকি জামাআতুল বিদার (রমজানের শেষ শুক্রবার) নামাজও নির্ধারিত মসজিদে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের মিরাট পুলিশ রাস্তায় নামাজ আদায়কারীদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে। পুলিশ বলেছে, নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে; তাদের পাসপোর্ট বাতিল এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে।
মিরাটের পুলিশ সুপার (সিটি) আয়ুষ বিক্রম সিং বলেছেন, ঈদের নামাজ স্থানীয় মসজিদ বা নির্ধারিত ঈদগাহে আদায় করা উচিত এবং রাস্তায় কারও নামাজ পড়া উচিত নয়।
কেন্দ্রীয় মন্ত্রী ও রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, যদি লোকেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়, তাহলে তাদের পাসপোর্ট ও লাইসেন্স বাতিল করা যেতে পারে এবং আদালত থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ছাড়া নতুন পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে পড়বে। আদালত কর্তৃক ব্যক্তিদের ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এ ধরনের নথি বাজেয়াপ্ত করা থাকে।
এ ব্যাপারে মিরাটের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বিপিন তাদা বলেছেন, জেলা ও থানা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সব পক্ষের আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
এসএসপি আরও যোগ করেছেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানোর বা অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপর কড়া নজর রাখছি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।
এসএসপি তাদা জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করতে প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (পিএসি) এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং জেলায় ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে। অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএসপি তাদা আরও জোর দিয়ে বলেন, আসন্ন উৎসবগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদ্যাপন নিশ্চিত করতে প্রশাসন বিশিষ্ট নাগরিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
আইনশৃঙ্খলা নিশ্চিত করতে জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, আকাশপথে নজরদারির জন্য ড্রোন মোতায়েন করা হবে, আর স্থানীয় গোয়েন্দা দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তিনি আরও যোগ করেন, ইউনিফর্ম পরিহিত এবং সাদা পোশাকের কর্মকর্তারাও সব সংবেদনশীল স্থানে মোতায়েন থাকবেন।
মিরাট পুলিশ সতর্ক করেছে, যারা এই আদেশ লঙ্ঘন করবে তাদের পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে এবং নতুন পাসপোর্ট পেতে আদালতের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রয়োজন হবে।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৫ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে