ফোনে আড়ি পাতার অভিযোগে আজ বুধবারও দফায় দফায় মুলতবি হলো ভারতের জাতীয় সংসদের অধিবেশন। বিরোধীদের সম্মিলিত দাবি—পেগাসাস স্পাইওয়্যার নিয়ে সংসদে আলোচনা করতে হবে।
বুধবার ভারতীয় সময় সকাল ১১টায় অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে কংগ্রেসসহ বিরোধী দলের নেতারা বৈঠক করেন। ঠিক হয়েছে, ইসরায়েলের সংস্থাকে দিয়ে ফোনে আড়ি পাতার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বিরোধীরা অটল থাকবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সংসদের অধিবেশন শুরু হতেই লোকসভা ও রাজ্যসভায় স্পিকারের সামনের খোলা অংশ বা ওয়েলে নেমে এসে তদন্তের দাবিতে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। পরে সভার কাজ মুলতবি ঘোষিত হয়।
সংসদের বাইরেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোচ্চার হন ‘গণতন্ত্র হত্যা’র প্রতিবাদে। তাঁর বক্তব্য, অধিবেশনে পেগাসাস ইস্যুটি তুলতে না দেওয়ায় বাইরে আলোচনা করতে বাধ্য হচ্ছেন বিরোধীরা। রাহুল বলেন, ‘আমাদের সাফ প্রশ্ন, ভারত সরকার কি পেগাসাস কিনেছে না কেনেনি? ভারত সরকার কি দেশের জনগণের ওপর নজরদারির জন্য এ হাতিয়ার ব্যবহার করেছে?’
একই সঙ্গে রাহুল এদিন দেশের যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘আপনাদের ফোনের ভেতরে যদি নরেন্দ্র মোদি আড়িপাতার কৌশল করেন, আপনারা কী ব্যবস্থা চাইবেন?’
অন্যদিকে, বিজেপির তরফে কড়া সমালোচনা করা হয়েছে বিরোধীদের ভূমিকার। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মতে, বিরোধীরা ইচ্ছা করেই সংসদ অচল করে পেগাসাস নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছেন।
বিরোধীরা এদিন পেগাসাস বিরোধিতায় নিজেদের ঐক্যের ছবি তুলে ধরতে সক্ষম হন। তবে বিরোধীদের এদিনের কর্মসূচিতে তৃণমূল ছিল না। তৃণমূল সূত্রের খবর, দলনেত্রী মমতা ব্যানার্জির আলাদা কর্মসূচি ছিল। এ কারণেই তাঁরা এ দিন অনুপস্থিত ছিলেন।
এদিকে আজ বুধবার দিল্লিতে তৃণমূল সংসদীয় দলের নেত্রী হিসেবে দায়িত্ব নেন মমতা ব্যানার্জি। সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে তৃণমূল সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলকে মোদি বিরোধিতার সুর চড়ানোর ইঙ্গিত দেওয়া হয় বলে জানা গেছে। আজ বিকেলেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক রয়েছে মমতার। বৈঠক হবে এনসিপি, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির সঙ্গেও। বিজেপিবিরোধী জোট গঠনই মমতার লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
৩৭ মিনিট আগে
১৯৬৪ সালে এক ব্যক্তিগত অনুষ্ঠানে আলী খামেনির সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এর পরের বছর অর্থাৎ ১৯৬৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের খুতবা পাঠ করেছিলেন সেই সময়ের প্রখ্যাত আলেম মোহাম্মদ হাদি মিলানি।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে ‘ঐশ্বরিক মৃত্যু’ উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। আজ সোমবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন। হেগসেথ দাবি করেন, ইরান আমাদের মাথায় অস্ত্র তাক করে রেখেছিল এবং মিথ্যা কথা বলে পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করছিল।
১ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং শত্রুদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম...
১ ঘণ্টা আগে