ভারতের শ্রীনগরে একটি স্কুলে ড্রেস কোড নিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির পর ক্ষমা চেয়েছেন ওই স্কুলের অধ্যক্ষ।
এ বিষয়ে ভারতীয় এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগরের বিশ্বভারতী সরকারি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ কয়েক ছাত্রীকে স্কুলের ভেতরে অবস্থান করার সময় বোরকা-আবায়া বা লম্বা পোশাক না পরতে বলেছিলেন। তবে তিনি ওই ছাত্রীদের ইউনিফর্মের অংশ হিসেবে হিজাব পরতে উৎসাহিত করেছিলেন।
কিন্তু কয়েক ছাত্রী ড্রেস কোড নিয়ে অধ্যক্ষের নির্দেশ মানতে অস্বীকার এবং বিক্ষোভ করেন। তারা অধ্যক্ষের বিরুদ্ধে ড্রেস কোড চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলেন এবং দাবি করেন-অধ্যক্ষ যে ধরনের পোশাক পরতে বলেছেন সেগুলো তাদের ধর্মের বিরুদ্ধে যায়।
মেয়েদের অভিযোগ-অধ্যক্ষ তাদের বলেছিলেন যে, তারা আবায়া পরতে চায় তাহলে তাদের একটি মাদ্রাসায় (ইসলামিক সেমিনারি) যোগ দিতে হবে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও প্রতিবাদ জানাতে থাকেন ওই ছাত্রীরা। তারা তাদের প্রতিবাদের ভিডিওগুলো ব্যাপকভাবে শেয়ারও করেন।
বিষয়টি নিয়ে অধ্যক্ষ জানান, স্কুলের বেশির ভাগ মেয়ে হিজাব পরেন। আর গুটিকয়েক মেয়ে আবায়া পরেন। তিনি চেয়েছিলেন, ওই মেয়েরা যেন ক্লাসে থাকার সময় আবায়া না পরে।
তবে এমন বিতর্কের মধ্যেই একটি সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। সেখানে তারা অধ্যক্ষকে হুমকি দিয়ে তাকে ডানপন্থী বলে অভিযুক্ত করে।
এ ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অধ্যক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন।

ফ্রান্সের এভিয়ঁ-লে-বঁ শহরে চলতি সপ্তাহে জি–৭ সম্মেলনে বিশ্বের নেতারা জড়ো হয়েছিলেন। আলোচনার কেন্দ্র ছিল নানা গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু। কিন্তু আনুষ্ঠানিক বৈঠক আর নীতিনির্ধারণী আলোচনা থেকে একটু দূরে ঘটে যাওয়া একটি মুহূর্তই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়।
২ মিনিট আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ঘোষণা ঘিরে সম্প্রতি ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর)। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমবঙ্গ পুলিশের এটি সাধারণ শাখায় পরিণত হয়েছিল।
১০ মিনিট আগে
বেইজিং সফরে গিয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন চীনের নেতা সি চিনপিং। বৈঠকে মিয়ানমারের সার্বভৌমত্ব রক্ষায় সমর্থনের প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে টেলিকম জালিয়াতি, অনলাইন জুয়া ও মাদক পাচারের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের কথাও বলেন।
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল চুক্তির পূর্ণাঙ্গ নথি দেখতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
৩ ঘণ্টা আগে