
প্রাক্তন প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি ভাইরাস ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল এলাকায় এ ঘটনা ঘটেছে। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ভুক্তভোগী কুরনুলের একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক।
গ্রেপ্তাররা হলেন—কুরনুলের বাসিন্দা বি বয়া বসুন্ধরা (৩৪), আদোনির একটি বেসরকারি হাসপাতালের নার্স কঙ্গে জ্যোতি (৪০) এবং তাঁর দুই সন্তান, যাদের বয়স বিশের কোঠায়। গত ২৪ জানুয়ারি পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বসুন্ধরা ও তাঁর তিন সহযোগী মিলে একটি সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে ওই নারী চিকিৎসকের শরীরে এইচআইভি ভাইরাস ইনজেকশন হিসেবে পুশ করেছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশের তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা গবেষণার কাজে ব্যবহারের কথা বলে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কাছ থেকে এইচআইভি-সংক্রমিত রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন। সেই রক্ত ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে সড়ক দুর্ঘটনার নাটকের সময় ভুক্তভোগীর শরীরে পুশ করেন।
পুলিশ জানায়, প্রাক্তন প্রেমিক অন্য নারীকে বিয়ে করার বিষয়টি মেনে নিতে পারেননি বসুন্ধরা। ওই দম্পতিকে আলাদা করতে ষড়যন্ত্র লিপ্ত হন এবং দুর্ঘটনার পর সাহায্যের ভান করে এই কাণ্ড ঘটান।
পুলিশের তথ্যমতে, ঘটনাটি ঘটে গত ৯ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে। দুপুরের খাবারের জন্য ডিউটি শেষে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন ওই ভুক্তভোগী নারী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বয়ান অনুযায়ী, বিনায়ক ঘাট এলাকায় কেসি ক্যানেলের কাছে একটি মোটরসাইকেল এসে ইচ্ছাকৃতভাবে ওই নারীর স্কুটারে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে আহত হন। ঠিক সেই মুহূর্তেই সাহায্যের নাম করে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাঁর কাছে এগিয়ে যান। তাঁকে অটোরিকশায় তোলার ছলে বসুন্ধরা কৌশলে ইনজেকশনটি পুশ করেন। এসময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পরদিন, ১০ জানুয়ারি, ভুক্তভোগীর স্বামী, যিনি নিজেও একজন চিকিৎসক, কুরনুল থ্রি টাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১২৬ (২), ১১৮ (১), ২৭২ ধারাসহ ৩ (৫) ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৬ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৭ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে