ভারতে মাঙ্কিপক্সে প্রথম একজনের মৃত্যু হলো। মৃত যুবকের বাড়ি কেরালায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, বিদেশে থাকাকালীন মাঙ্কিপক্সে আক্রান্ত হন ২২ বছর বয়সী ওই যুবক।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, যিনি মারা গেছেন মাঙ্কিপক্সের কোনো লক্ষণও ছিল না তাঁর। শনিবারই বিদেশ থেকে তাঁর আত্মীয়দের হাতে মাঙ্কিপক্স পরীক্ষার পজিটিভ রিপোর্ট আসে। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় ফেরেন ওই যুবক।
কেরালার ত্রিশূরের পুন্নিয়ুরের বাসিন্দা ওই যুবক একটি বেসরকারি হাসপাতালে গত কয়েক দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। তবে বিদেশ থেকে ফেরার পরই তাঁর শরীরে অসুস্থতা সেভাবে ধরা পড়েনি। গত ২৬ জুলাই অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় আসার আগে তিনি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। ওই পরীক্ষাতেই তাঁর মাঙ্কিপক্স ধরা পড়েছে। তবে রিপোর্ট পাওয়ার আগে দেশে চলে আসেন তিনি।
শনিবার বিকেলে ওই যুবকের মৃত্যু হয়। আর এদিনই রিপোর্ট পায় ওই যুবকের পরিবার। এরপরই মাঙ্কিপক্সের কথা জানাজানি হয়। মাঙ্কিপক্সে মৃত্যুর ক্ষেত্রে বিধিনিষেধ মেনে তাঁর শেষকৃত্য হয়। আর এই কদিন ওই যুবকের সঙ্গে যারা মিশেছিলেন তাঁদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনা কম। এ জন্য মৃত্যুর কারণ জানতে এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কেরালার স্বাস্থ্যমন্ত্রী।

২০২৩ সালে কানাডার মাটিতে নিজ্জর হত্যাকাণ্ডে দিল্লির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করলে দুই দেশের সম্পর্ক নজিরবিহীন সংকটে পড়ে। তবে গত বছর মার্ক কার্নি দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের বরফ গলতে শুরু করে।
৩ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
২৭ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
১ ঘণ্টা আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
১ ঘণ্টা আগে