
পাকিস্তানে গিয়ে মুম্বাই হামলার নিন্দা করে কট্টরপন্থীদের প্রশংসায় ভাসছেন কবি ও গীতিকার জাভেদ আখতার। লাহোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধীরা পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এমন সাহসী বক্তব্যের প্রশংসায় পঞ্চমুখ সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, দলের পক্ষ থেকে এ বিষয়ে এক বিবৃতিও প্রদান করা হয়েছে। এতে বিজেপিকে কটাক্ষ করে বলা হয়, একজন প্রকৃত দেশপ্রেমিকই এমন কাজ করতে পারেন। জাভেদ আখতারের বুকের পাটা আছে, যা বিজেপির নেই। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি শুধু বড় বড় কথাই বলে।
এদিকে জাভেদ আখতারের বক্তব্য কয়েক দিন ধরে ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানে বসেই পাকিস্তানের সমালোচনা করে প্রশংসার পাত্র যেমন হয়েছেন জাভেদ, তেমনই গীতিকারের ওপর বেজায় চটেছেন পাকিস্তানি শিল্পীরা।
এ বিষয়ে জনপ্রিয় শিল্পী ও অভিনেতা আলি জাফর ইনস্টাগ্রামে লিখেছেন ‘আমি একজন গর্বিত পাকিস্তানি এবং স্বাভাবিকভাবেই নিজের দেশ বা জনগণের বিরুদ্ধে কোনো বিস্ফোরক বক্তব্যকে প্রশংসা করব না। আমরা সকলেই জানি যে পাকিস্তান সন্ত্রাসবাদের কারণে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই ধরনের সংবেদনশীল এবং অযাচিত মন্তব্য অনেক মানুষের অনুভূতিকে গভীরভাবে আঘাত করতে পারে।’
উল্লেখ্য, কয়েক দিন আগে পাকিস্তানের লাহোরে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন জাভেদ আখতার। অনুষ্ঠানে এক ব্যক্তি জাভেদকে বলেন, ‘আপনি দেশে গিয়ে পাকিস্তান সম্পর্কে কী বলবেন? বলবেন, পাকিস্তানের মানুষ শুধু আমাদের ওপর বোমাই ফেলে না, ওরা ফুল-মালা দিয়ে আমাদের অভ্যর্থনাও করে।’ তাঁর কথার উত্তরে জাভেদ বলেন, ‘২৬/১১ হামলাকারীরা নরওয়ে বা মিসর থেকে আসেনি। তারা এখনো এই পাকিস্তানে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এটি নিয়ে যদি হিন্দুস্তানিদের মনে কোনো অভিযোগ থাকে, তাহলে আপনাদের খারাপ লাগা উচিত নয়।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে