মহারাষ্ট্রের রাজনৈতিক দল শিবসেনার বিধায়কদের দলবদলের ঘটনায় হোটেল রাজনীতি ভারতের রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই এবার হোটেল রাজনীতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডেও। একদিন আগেই গতকাল শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তাই হোটেল রাজনীতি নতুন করে জল্পনার জন্ম দিয়েছে রাজ্যের রাজনীতিতে।
ঝাড়খন্ডে ক্ষমতাসীন জেএমএম, কংগ্রেস, আরজেডি, এনসিপি, সিপিআইএমএলে ‘মহাগাঁটবন্ধন’ সরকার বিপাকে পড়তেই আবারও আলাদা রাজ্যে নিরাপদ রিসোর্টে নিয়ে যাওয়া হচ্ছে দলীয় বিধায়কদের। বিজেপি যাতে দলীয় বিধায়কদের প্রলুব্ধ করতে না পারে তাই ঝাড়খন্ডেও চলছে হোটেল-রিসোর্ট পলিটিকস।
রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের বিধায়ক পদ খারিজ হওয়ার সম্ভাবনা দেখা দিতেই ‘মহাগাঁটবন্ধনে’ ভাঙনের ভয় শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিধায়কদের সঙ্গে ঘনঘন বৈঠকের পর এখন তাঁদের রিসোর্টে রাখতে চাইছেন দলের ক্রাইসিস ম্যানেজারেরা।
৮১ সদস্য বিশিষ্ট ঝাড়খন্ড বিধানসভায় ‘মহাগাঁটবন্ধন’ বা মহাজোটের সদস্য সংখ্যা ৫২। সরকার টেকাতে লাগে ৪১ বিধায়কের সমর্থন। তবু ভয়ে আছেন জেএমএম-কংগ্রেসের নেতারা। অথচ জেএমএমের একাই রয়েছে ৩০ বিধায়ক। এ ছাড়া কংগ্রেসের ১৯ এবং এনসিপি, আরজেডি ও সিপিআইএমএলের ১ জন করে বিধায়কের সমর্থন রয়েছে হেমন্তের দিকে।
অন্যদিকে, বিরোধী শিবিরে রয়েছেন মাত্র ২৮ জন বিধায়ক। এর মধ্যে বিজেপির একারই রয়েছে ২৬। সরকার গড়তে হলে তাদের আরও অন্তত ১৩ জন বিধায়কের সমর্থন। সেই চেষ্টাই করছে বিজেপি বলে অভিযোগ করা হয়েছে ‘মহাগাঁটবন্ধনের’ পক্ষ থেকে। এরই মধ্যে বিপুল পরিমাণ রুপিসহ ঝাড়খন্ডের তিন বিধায়ক ধরা পড়েছেন পশ্চিমবঙ্গে। তাই দলবদল রুখতে ঝাড়খন্ডেও নতুন করে শুরু হচ্ছে হোটেল-রিসোর্ট পলিটিকস।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে