
ধর্মান্তরকরণ বিরোধী আইন নিয়ে একটি মামলার পরিপ্রেক্ষিতে পাঁচ রাজ্যকে জবাবদিহির নোটিশ পাঠিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রণের বেঞ্চ চার সপ্তাহের মধ্যে জবাব চেয়ে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও রাজস্থান সরকারকে নোটিশ পাঠিয়েছে। আদালত আরও জানিয়েছে, ছয় সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে।
আবেদনকারীরা অভিযোগ করেছেন, এই আইনগুলো ব্যক্তিস্বাধীনতা এবং সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। আবেদনকারীদের পক্ষে আইনজীবী চন্দ্র উদয় সিং আদালতে বলেন, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, হরিয়ানা, ঝাড়খণ্ড ও কর্ণাটকে কার্যকর করা এই আইনগুলোর মধ্যে এমন কিছু ধারা রয়েছে, যা ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করছে। বিশেষ করে আন্তঃধর্মীয় বিবাহকে অপরাধের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এসব আইনের কিছু বিধান এতটাই কঠোর যে অভিযুক্তদের জামিন পাওয়ার সুযোগ প্রায় থাকে না। ফলে ব্যক্তিস্বাধীনতা খর্ব করার জন্য আইনগুলো হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আবেদনে আরও বলা হয়েছে, ধর্মান্তরকরণ বা ভিন্ন ধর্মে বিবাহ একটি ব্যক্তিগত ও সামাজিক সিদ্ধান্ত, যেখানে রাষ্ট্রের অতিরিক্ত হস্তক্ষেপ গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয়। এই আইনগুলো প্রশাসনের হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দিয়েছে, যা মানুষের মৌলিক অধিকারকে হুমকির মুখে ফেলছে।
পর্যবেক্ষক মহল বলছে, ভারতের সংবিধান ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতার যে নিশ্চয়তা দেয়, সেটিই এখন আদালতের ব্যাখ্যার কেন্দ্রে উঠে আসছে। এদিকে এই আইনগুলো মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতেই বেশি কার্যকর হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে বিতর্ক তুঙ্গে।
বিরোধীরা দাবি করছে, এগুলো আসলে সামাজিক বাস্তবতার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য আনা হয়েছে। আদালতের নির্দেশের পর এখন নজর থাকবে পাঁচ রাজ্যের উত্তরের দিকে, কারণ তাদের ব্যাখ্যার মধ্য দিয়েই মামলার ভবিষ্যৎ দিক নির্ধারণ হবে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে