
প্রতিবছরই দক্ষিণ ইতালিতে হাজার হাজার দাবানল ছড়িয়ে পড়ে। মূলত সাহারার গরম ও শুষ্ক সিরোকো বাতাস এবং তীব্র তাপমাত্রাই এসব দাবানলের প্রাকৃতিক কারণ। কিন্তু নতুন গবেষণা বলছে, জলবায়ু সংকট দাবানলকে আরও উসকে দিলেও অনেক ক্ষেত্রে মাফিয়ারাই দাবানলের সৃষ্টি করছে।
গবেষণায় দেখা গেছে, দক্ষিণ ইতালির দাবানলগুলোর বড় অংশই মানুষ ইচ্ছাকৃতভাবে ঘটাচ্ছে। ভূমি পরিষ্কার থেকে শুরু করে অনেক সময় ব্যক্তিগত প্রতিশোধ নিতেও তারা এমন কাজ করছে। আরও দেখা গেছে, যেসব অঞ্চলে মাফিয়ার প্রভাব বেশি, সেসব অঞ্চলেই দাবানলের ঘটনা বেশি ঘটছে।
এই বিষয়ে ইউসি বার্কলির গবেষক লরেন পিয়ারসন বলেন, ‘মাফিয়ারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আর্থিক লাভের জন্য দাবানলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’ সিসিলিতে স্থানীয় জনগণ, প্রসিকিউটর, পুলিশ এবং পরিবেশবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে কথা বলে নিজের দাবি স্বপক্ষে অনেক প্রমাণ সংগ্রহ করেছেন লরেন।
সোমবার সিএনএন জানিয়েছে, ২০২১ সালে সিসিলিতে তাপমাত্রা ১২০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে গিয়েছিল। এতে ৮ হাজারেরও বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আঞ্চলিক অ্যান্টি-মাফিয়া কমিশন দাবানলের পেছনের সম্ভাব্য অপরাধমূলক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে।
তাদের প্রতিবেদনে বলা হয়, দাবানলকে উসকে দেওয়ার জন্য প্রাকৃতিক পরিবেশ যথেষ্ট সহায়ক হলেও, অপরাধমূলক কার্যকলাপ সবচেয়ে বিপজ্জনক কারণ।
লরেন পিয়ারসন জানান, দাবানল সৃষ্টি করে মাফিয়া আর্থিকভাবে লাভবান হয়। দাবানল নেভানো, পরিষ্কার কার্যক্রম এবং পুনর্নির্মাণের জন্য বিভিন্ন পক্ষের মধ্যে চুক্তি হয়। মাফিয়ারা এসব কার্যক্রম থেকে মুনাফা অর্জন করে।
এ ছাড়াও দাবানল সৃষ্টি করে ভূমি দখলও করে মাফিয়ারা। পরে সেখানে সৌর প্যানেল বা বায়ু বিদ্যুৎ প্রকল্প স্থাপনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য বরাদ্দ তহবিল থেকে লাভবান হওয়ার চেষ্টা করে তারা।
এক কৃষক অ্যান্টি-মাফিয়া কমিশনকে জানিয়েছেন, দাবানলে তাঁর জমি পুড়ে যাওয়ার পর সৌর প্যানেল কোম্পানিগুলো তাঁকে চুক্তির প্রস্তাব দিয়েছিল।
অর্থনৈতিক লাভ ছাড়াও দাবানলকে হুমকি এবং ভীতির একটি অস্ত্র হিসেবেও ব্যবহার করা হয়। এটি মাফিয়াদের ভূমি এবং প্রভাবের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশল।
ইচ্ছাকৃত দাবানল ঠেকানো অত্যন্ত কঠিন। অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেলেও অপরাধী বা তাদের উসকানিদাতাদের চিহ্নিত করা চ্যালেঞ্জিং। ইতালিতে এমন আইন রয়েছে যেখানে পুড়ে যাওয়া ভূমিতে কয়েক বছর পর্যন্ত পশুচারণ বা নির্মাণ নিষিদ্ধ। কিন্তু এসব আইন কার্যকর করা কঠিন।
বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সঙ্গে দাবানলের সংখ্যা বাড়ছে, যা মাফিয়াদের আরও শক্তিশালী করছে। পিয়ারসন বলেন, ‘জলবায়ু পরিবর্তনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে