
বিশ্বজুড়ে ১৪০ কোটি ক্যাথলিকদের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। ৬৯ বছর বয়সী এই ধর্মগুরু এখন থেকে পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। তিনি হচ্ছেন ইতিহাসে প্রথম মার্কিন নাগরিক যিনি পোপের আসনে বসছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিএনএন জানিয়েছে, প্রেভোস্টের জন্ম যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে। তবে তাঁর অভিজ্ঞতা শুধু আমেরিকায় সীমাবদ্ধ নয়। মিশনারি হিসেবে তিনি বহু বছর কাটিয়েছেন দক্ষিণ আমেরিকায়। তিনি পেরুর ত্রুজিয়ো শহরে এক দশক কাজ করেছেন এবং পরে চিকলায়ো শহরের বিশপ নিযুক্ত হন। সেখানে তিনি ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি পেরুর নাগরিকত্বও গ্রহণ করেছেন।
ভ্যাটিকানে বিশপ নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। অনেকেই মনে করছেন, তিনি পোপ ফ্রান্সিসের সংস্কারমূলক নীতির ধারাবাহিকতা বজায় রাখবেন।
ভ্যাটিকান নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেভোস্ট বলেছেন, ‘আমি নিজেকে এখনও একজন মিশনারি ভাবি। প্রতিটি খ্রিস্টানের মতোই আমারও মূল পরিচয়—যেখানেই থাকি, সেখানেই সুসমাচার প্রচার করা।’
আজ বৃহস্পতিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনিতে উঠে নতুন পোপ লিও চতুর্দশ প্রথমবারের মতো জনসাধারণের উদ্দেশে বলেন, ‘তোমাদের সবার প্রতি শান্তি বর্ষিত হোক।’
তিনি আরও বলেন, ‘এটি পুনরুত্থিত খ্রিস্টের প্রথম শুভেচ্ছা—তিনিই সেই মঙ্গলময় রাখাল, যিনি ঈশ্বরের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমি চাই এই শান্তির বাণী আমাদের হৃদয়ে এবং পরিবারে প্রবেশ করুক।’
বক্তব্য দেওয়ার সময় পোপ লিও চতুর্দশকে আবেগাপ্লুত দেখা যায়। ব্যালকনি থেকে নিচের ভক্তসমাগমকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে