
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে জাতীয় চার্চের চলমান দ্বন্দ্ব নতুন পর্যায়ে পৌঁছেছে। এ সংঘাতের প্রেক্ষাপটে এক বিশপসহ ছয়জন ধর্মযাজক ও আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আরাগাটসোটন ডায়োসিসের প্রধান বিশপ এমক্রতিচ প্রোশ্যন। তাঁর আইনজীবী আরা জোগরাবিয়ান ফেসবুকে জানিয়েছেন, তিনি বর্তমানে আটক ব্যক্তিদের অবস্থান নির্ধারণ করতে পারছেন না।
আর্মেনিয়ার তদন্ত কমিটি নিশ্চিত করেছে, ছয়জন ধর্মযাজকের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগে তদন্ত চলছে।
আর্মেনিয়ার মানবাধিকার রক্ষাকারী দপ্তরের প্রধান আনাহিত মানাসিয়ান বলেছেন, তাঁরা ঘটনাস্থলে পরিস্থিতি যাচাইয়ের জন্য একটি জরুরি টিম পাঠিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে পাশিনিয়ান সরকারের সঙ্গে আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে। সরকার চার্চের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছে, অন্যদিকে চার্চের পক্ষ থেকে বলা হচ্ছে—পাশিনিয়ান সচেতনভাবে জাতীয় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা করছেন।
এর আগে চলতি মাসের শুরুতে আর্চবিশপ মিখাইল আজাপাহিয়ানকে ‘অভ্যুত্থান উসকে দেওয়ার’ অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আজাপাহিয়ান অভিযোগ অস্বীকার করে এটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা’ বলে আখ্যা দেন।
উল্লেখ্য, সদ্য গ্রেপ্তার বিশপ প্রোশ্যন হলেন আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের প্রধান দ্বিতীয় ক্যাথলিকোস কারেকিনের ভাতিজা।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে