অস্ট্রিয়ার যে বাড়িতে স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের জন্ম হয়েছিল, সেটিকে পুলিশ কর্মকর্তাদের জন্য একটি মানবাধিকার প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তর করা হবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হিটলারের শৈশবের বাড়িটি নব্য-নাৎসিদের তীর্থস্থানে পরিণত হতে যাচ্ছিল। এই প্রবণতা কীভাবে ঠেকানো যায়, তা নিয়ে বছরের পর বছর ধরে বিতর্কের পর সম্প্রতি এটিকে মানবাধিকার প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিটলার উত্তর-পশ্চিম অস্ট্রিয়ার ব্রানাউ অ্যাম ইনের একটি ভবনে ১৮৮৯ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। এটি রাজধানী ভিয়েনা থেকে ২৮৪ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত। তিনি তিন বছর বয়স পর্যন্ত ওই বাড়িতেই বেড়ে উঠেছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, হিটলারের জন্মের আগে বাড়িটির মালিক ছিলেন গার্লিন্ড পোমার নামের এক ব্যক্তি। ২০১৬ সালে অস্ট্রিয়া সরকার বাধ্যতামূলক ক্রয় আদেশের মাধ্যমে ভবনটি কিনে নেয়। পরে ২০১৯ সালে জানা যায়, সরকার বাড়িটিকে পুলিশ স্টেশন হিসেবে ব্যবহার করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি আন্তবিভাগীয় বিশেষজ্ঞ কমিশনের সুপারিশের ভিত্তিতে বাড়িটিকে পুলিশের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের সদস্য হারমান ফেইনার বলেন, এটি অস্ট্রিয়ার সবচেয়ে বড় মানবাধিকার প্রশিক্ষণ কেন্দ্র হবে।
ভবনটির মালিক গার্লিন্ড পোমারের কাছ থেকে ১৯৭২ সালে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাড়িটি ভাড়া নিয়েছিল। তিনতলা এ বাড়িটি ২০১১ সাল থেকে খালি ছিল। ২০১৬ সালে মন্ত্রণালয় বাড়িটি ভেঙে ফেলার উদ্যোগ নেয়। তবে ইতিহাসবিদ ও রাজনীতিকদের তীব্র সমালোচনার মুখে সরকার বাড়িটি শেষ পর্যন্ত ভাঙতে পারেনি। পরে অস্ট্রিয়া সরকার ‘বিশেষ আইনি অনুমোদন’ নেওয়ার পরে ভবনটি পোমারের কাছে থেকে অধিগ্রহণ করে নেয়।
হিটলারের শৈশবের বাড়িটিকে মানবাধিকার প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করতে আনুমানিক ২ কোটি ১৫ লাখ ডলার ব্যয় হবে। এটির নির্মাণকাজ ২০২৫ সাল নাগাদ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে