
ফ্রান্সের সাহসী নারী জিসেল পেলিকোকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘নাইট অব দ্য লেজিয়ন অব অনার’-এ ভূষিত করা হয়েছে। ফ্রান্সের বাস্তিল দিবসের (১৪ জুলাই) প্রাক্কালে প্রকাশিত সম্মানপ্রাপ্তদের তালিকায় ৫৮৯ জনের মধ্যে ৭২ বছর বয়সী পেলিকোর নাম বিশেষভাবে আলোচিত।
রোববার বিবিসি জানিয়েছে, গত বছর গণধর্ষণের মামলায় নিজের স্বামীর বিরুদ্ধে প্রকাশ্যে সাক্ষ্য দিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেন পেলিকো। তিনি সাহসিকতার সঙ্গে নিজের পরিচয় গোপন না রেখে আদালতে বলেন, কীভাবে তাঁর স্বামী তাঁকে চেতনানাশক ওষুধ খাইয়ে এক দশকের বেশি সময় ধরে ধর্ষণ করেছেন এবং প্রায় ৫০ জন অপরিচিত পুরুষকে এনে তাঁর ওপর যৌন নিপীড়ন চালাতে উৎসাহিত করেছেন।
এই ভয়াবহ ও বহুচর্চিত মামলার রায় গত ডিসেম্বরে ঘোষণা করা হয়। আদালত তাঁর স্বামী ডমিনিক পেলিকোকে ২০ বছরের সর্বোচ্চ কারাদণ্ড দেন। আদালতে নিজের দোষ স্বীকার করেছিলেন ডমিনিক।
জিসেল পেলিকো বিচারপ্রক্রিয়ার প্রায় প্রতিদিনই আদালতে উপস্থিত ছিলেন। তাঁর সাহসিকতা গোটা ফ্রান্সে আলোড়ন তোলে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি চাই সব ধর্ষণের শিকার নারীরা বলুক—ম্যাডাম পেলিকো পেরেছে, আমিও পারব।’
তিনি আরও বলেন, ‘আমি চাই, লজ্জা যেন ভিকটিমের কাঁধ থেকে অপরাধীর কাঁধে চলে যায়।’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জিসেল পেলিকোর ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘তাঁর মর্যাদা ও সাহসিকতা ফ্রান্স এবং পুরো বিশ্বকে নাড়া দিয়েছে, অনুপ্রাণিত করেছে।’
জানা গেছে, পেলিকোর জীবনের করুণ কিন্তু সংগ্রামী অধ্যায় নিয়ে একটি স্মৃতিকথা আগামী বছরের শুরুতে প্রকাশিত হবে। এতে থাকবে তাঁর কণ্ঠে বলা আত্মজীবনীর বিবরণ—একজন নারীর জেগে ওঠার গল্প।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে