রাশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনকে আবারও দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমায় এ প্রস্তাব দিয়েছেন তিনি। আজ শুক্রবার দুমার স্পিকার এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো শপথ নেন পুতিন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ছয় বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে শপথ নেন ৭১ বছর বয়সী এই নেতা। রাশিয়ার আইন অনুসারে, আগের মেয়াদের সরকার পুতিনের উপস্থিতিতে পদত্যাগ করে। এর পরপরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।
মিশুস্তিনকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করার প্রস্তাবটির দুমার অনুমোদন পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। কারণ, রাশিয়ার পার্লামেন্টে বিরোধী শক্তি নেই বললেই। পুতিন তাঁর সব সিদ্ধান্তেই পার্লামেন্টের সমর্থন পেয়ে থাকেন।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভলোদিন লিখেছেন, ‘মিখাইল মিশুস্তিনকে সরকারের চেয়ারম্যান পদে নিযুক্ত করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব দুমায় জমা দিয়েছেন। আজ ডেপুটিরা সাংবিধানিক বিধি মেনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’
এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের জায়গায় ৫৮ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন পুতিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার অন্য কর্মকর্তাদের পাশাপাশি মিশুস্তিনের ওপরও পশ্চিমা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
রাশিয়ার ক্ষমতাসীন পক্ষের প্রধান টেকনোক্র্যাট মিশুস্তিনের নিরাপত্তা বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা নেই। তাই তাঁকে গোয়েন্দাদের সিলোভিকি (শক্তিশালী) অংশে রাখা হয়নি। দলটি পুতিনঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রাশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার আগে মিশুস্তিন কেন্দ্রীয় কর সেবা বিভাগের প্রধান ছিলেন। প্রায় এক দশক এ দায়িত্বে ছিলেন তিনি।
স্পিকার ভলোদিন জানান, ভোটাভুটির আগে মিশুস্তিন দুমায় বক্তব্য দেবেন। দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোসহ সরকারের জন্য পুতিন যে কর্মপরিকল্পনা তৈরি করেছেন, সেগুলো কীভাবে সমাধান করবেন, তা নিয়ে তাঁকে অবশ্যই উত্তর দিতে হবে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে