রাশিয়ার রাজধানী মস্কো থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে মেতিতসা আরবান ডিস্ট্রিক্টের অবস্থান। এই এলাকায়ই রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের একনায়ক শাসক জোসেফ স্তালিনের একটি বাড়ি। লিপকি-আলেক্সিয়েভস্কি নামের ওই বাড়িটি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে রাশিয়ান হাউজিং ডেভেলপমেন্ট ফার্ম।
আজ শনিবার রাশিয়ান হাউজিং ডেভেলপমেন্ট ফার্মের পক্ষ থেকে বলা হয়, চলতি বছরের ৩ নভেম্বর স্তালিনের বাড়ির নিলাম অনুষ্ঠিত হবে।
রুশ সংবাদ এজেন্সি আরআইএ নভোস্তির তথ্যমতে, বাড়িটির নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪০ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪৪ কোটি ৭০ লাখ টাকারও বেশি। নিলামের ডাক শুরু হবে এখান থেকেই। সবচেয়ে বেশি দাম হাঁকানো ব্যক্তি বাড়িটি কিনে নেবেন। নিলামের বিজয়ীকে সম্পত্তিটির সংরক্ষণে কাজ করতে হবে এবং বাড়িটির ব্যবহারের ক্ষেত্রে আইন মেনে চলতে হবে।
লিজ হিসেবে ৩৮.৪ হেক্টর জমিসহ বাড়িটি গড়ে উঠেছে। ঊনবিংশ শতকে নির্মিত ঐতিহাসিক এই বাড়িটির প্রথম মালিক ছিলেন মস্কোর এক সময়ের মেয়র আলেক্সান্ডার অ্যালেক্সিয়েভ। পরে এটি স্তালিনের মালিকানায় চলে আসে।
স্ত্রীর মৃত্যুর পর ১৯৩২ সালে ওই বাড়িটিতে বসবাস শুরু করেছিলেন স্তালিন। এখানে দুই বছর থাকার পর তিনি অন্য বাড়িতে চলে যান।
১৯৮৯ সালে শিশুদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে বাড়িটি ব্যবহার করা হয়। পরে ২০০৪ সালে সংস্কারের জন্য বাড়িটির কার্যক্রম বন্ধ করে হাউজিং ডেভেলপমেন্ট ফান্ডের কাছে হস্তান্তর করা হয়।

ইরান একদিনে সংযুক্ত আরব আমিরাতে কমপক্ষে ১৫টি ক্ষেপণাস্ত্র ও ১৪৮টি ড্রোন হামলা চালিয়েছে। ১৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে নয়টি ব্যালিস্টিক আর ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এ নিয়ে গত শনিবার থেকে আরব আমিরাতে ১৭৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৬৮৯টি ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
১ ঘণ্টা আগে
ইরানের একেকটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র ৩৫ হাজার ডলার। বিপরীতে এটি ধ্বংস করতে একেকটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে ৫ থেকে ৪০ লাখ ডলার পর্যন্ত। এটিই এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে
স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘা
২ ঘণ্টা আগে