খুন করার অভিযোগে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের এক সময়ের প্রভাবশালী ব্যবসায়ী এবং আঞ্চলিক সংসদ সদস্য অ্যানাতলি বাইকভকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০-এর দশকে ওই খুনটি করেছিলেন বাইকভ।
২০০০ সালে অপসারিত হওয়ার আগ পর্যন্ত রুসাল অ্যালুমিনিয়াম কোম্পানির ক্রাসনোয়ার্স্ক অ্যালুমিনিয়াম প্ল্যান্টের সভাপতিত্ব করেছেন অ্যানাতোলি বাইকভ। অ্যালুমিনিয়াম ম্যাগনেট হিসেবে তখন থেকেই সুপরিচিত ছিলেন তিনি। এ ছাড়া ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্রাসনোয়ার্স্ক আঞ্চলিক আইনসভায় একজন আইন প্রণেতা হিসাবে দায়িত্বপালন করেছেন।
মস্কো টাইমস জানিয়েছে, ১৯৯৮ সালে প্রতিদ্বন্দ্বী গ্যাং লিডার ভ্লাদিমির ফিলিপভকে হত্যার আদেশ দেওয়ার জন্য অভিযুক্ত ছিলেন বাইকভ। অভিযোগ প্রমাণিত হলে বিচারক প্যানেলের সদস্যরা তাঁর ১৩ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছিলেন। এ অবস্থায় ক্রাসনোয়ারস্কের কিরোভস্কি জেলা আদালত তাঁকে ১২ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ সুরক্ষার কারাগারে রাখার নির্দেশ প্রদান করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের দায়ে বাইকভের বিরুদ্ধে এটি তৃতীয় রায়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর এবং ২০২১ সালের মে মাসে তাঁর বিরুদ্ধে আরও দুটি রায় হয়েছে। অভিযোগ দুটির মধ্যে—২০০৫ সালে তিনি প্রতিদ্বন্দ্বী এক ব্যবসায়ীকে হত্যার আদেশ দিয়েছিলেন এবং ১৯৯৪ সালে দুই ব্যক্তিকে হত্যা করেছিলেন।
ইন্টারফ্যাক্সের তথ্য অনুসারে, তিনটি মামলার সম্মিলিত শাস্তি হিসেবে বাইকভকে ২০ বছর কারাগারের ভেতর থাকতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
২ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে