বেইজিং: চীনে ৩ থেকে ১৭ বছর বয়সী শিশুদেরও সিনোভ্যাক বায়োটেকের (এসভিএ. ও) কোভিড-১৯ টিকা দেওয়া হবে। এই বয়সীদের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার। সিনোভ্যাক বায়োটেকের চেয়ারম্যান ইয়িন ওয়েদং গতকাল শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনেক এ তথ্য জানান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইয়িন বলেছেন, এবার সিনোভ্যাকের ভ্যাকসিন অপ্রাপ্তবয়স্কদেরও দেওয়া হবে। স্বাস্থ্য কর্তৃপক্ষের তৈরি গণ টিকাদান কর্মসূচি কৌশলের ভিত্তিতে এ টিকার প্রয়োগ শুরু হবে।
চীনে গত ৩ জুন পর্যন্ত ৭২ কোটি ৩৫ লাখ নাগরিককে কোভিড টিকা দেওয়া হয়েছে। তাঁদের সবার বয়স ১৮ বছরের বেশি। এখন থেকে এই বয়সের বাধা উঠে গেল।
প্রসঙ্গত, এই টিকাটি উদ্ভাবন করেছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক লাইফ সায়েন্স। বিদেশে দুই মাস ধরে পরিচালিত চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ওপর ভিত্তি করে চীনের জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসন ৬ ফেব্রুয়ারি টিকাটির অনুমোদন দেয়। এটি চীনে অনুমোদন পাওয়া দ্বিতীয় কোভিড টিকা। এর আগে ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের (সিনোফার্ম) অধীনস্থ বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্ট ইনস্টিটিউটের উদ্ভাবিত টিকার অনুমোদন দেয় চীন।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে