সেলিমা খানের জন্ম ১৯৩১ সালে, ভারতের উত্তর প্রদেশ অঙ্গরাজ্যের বুলান্দশাহরে। ব্রিটিশ শাসন শেষ হওয়ার দুই বছর আগে মাত্র ১৪ বছর সেলিমার বিয়ে হয়েছিল।
আজ বুধবার ডন নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, নিরক্ষর হয়েই স্বামীর ঘরে পা রেখেছিলেন সেলিমা। কারণ, তিনি যে গ্রামে বেড়ে উঠেছিলেন, সেখানে কোনো স্কুল ছিল না। কিন্তু লিখতে ও পড়তে পারার অদম্য ইচ্ছা ছিল তাঁর।
অবশেষে বৃদ্ধ বয়সেই গত ছয় মাস আগে একটি স্কুলে ভর্তি হয়েছেন সেলিমা। ক্লাস করছেন আট দশকেরও বেশি ছোট সহপাঠীদের সঙ্গে। নাতবউ তাঁকে স্কুলে নিয়ে যান।
সেলিমা খানের পড়াশোনা নিয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওর সূত্রে তাঁর গল্পটি এখন আরও অসংখ্য মানুষকে অনুপ্রেরণা জোগাচ্ছে।
টাইমস অব ইন্ডিয়াকে সেলিমা জানান, টাকা গুনতে না জানার কারণে প্রায় সময়ই নাতিরা কৌশলে তাঁর কাছ থেকে বেশি টাকা নিয়ে যায়। তবে স্কুলে ভর্তি হওয়ার পর তিনি এখন টাকা গুনতে পারছেন। তাই নাতিদের বেশি টাকা নিয়ে যাওয়ার কৌশল প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই দিন আর নাই।’
সেলিমার পড়াশোনার বিষয়ে স্থানীয় শিক্ষা কর্মকর্তা লক্ষ্মী পান্ডে সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘তাঁর (সেলিমা) গল্পটি এই কথাটিকেই প্রমাণ করেছে যে—শিক্ষার কোনো বয়স নাই।’
পান্ডে জানান, শিক্ষার প্রতি সেলিমার আগ্রহের বিষয়টি সবার আগে শনাক্ত করেন সরকারি শিক্ষা কার্যক্রমের কয়েকজন স্বেচ্ছাসেবক। তাঁরাই পরে সেলিমাকে স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
সেলিমার স্কুলের প্রধান শিক্ষক প্রতিভা শর্মা জানান, শুরুর দিকে শিক্ষকেরা সেলিমাকে পড়ানোর ক্ষেত্রে কিছুটা দ্বিধার মধ্যে থাকতেন। কিন্তু ধীরে ধীরে পড়াশোনার প্রতি সেলিমার অদম্য ইচ্ছাই জয়ী হয়েছে।
টাইমস অব ইন্ডিয়াকে প্রতিভা শর্মা বলেন, ‘তাঁকে (সেলিমা) প্রত্যাখ্যান করার মতো হৃদয়হীন আমরা নই।’
মজার বিষয় হলো, সেলিমা স্কুলে ভর্তি হওয়ার পর তাঁর গ্রামের আরও অন্তত ২৫ জন নারী স্কুলে ভর্তি হয়েছেন। এঁদের মধ্যে সেলিমার দুই নাতবউও আছেন।
গিনেস বুকে সবচেয়ে বেশি বয়সী হিসেবে প্রাথমিক স্কুলের গণ্ডি পেরোনো ব্যক্তিটি হলেন কেনিয়ার কিমানি নগাঙ্গা মারুগ। ২০০৪ সালে ৮৪ বছর বয়সে তিনি এমন কীর্তি গড়েছিলেন। এ হিসাবে অদূর ভবিষ্যতে সেলিমা খানই হয়তো আগের রেকর্ড ভেঙে দিতে যাচ্ছেন।

ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
১১ মিনিট আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
১৮ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার ঘটনায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন—এই প্রশ্নটি এখন জরুরি
৩৪ মিনিট আগে
লেবানন সরকার দেশজুড়ে হিজবুল্লাহর সমস্ত প্রকার সশস্ত্র তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। আজ সোমবার ইসরায়েল অভিমুখে হিজবুল্লাহর রকেট হামলার পর সরকারের এই কঠোর পদক্ষেপটি এল।
১ ঘণ্টা আগে