
টোকিও শহরকে আরও উন্নত ও আধুনিক করতে ‘বৈচিত্র্য, স্মার্ট সিটি ও নিরাপদ নগর’ নীতির ওপর গুরুত্ব দিচ্ছে মেট্রোপলিটন গভর্নমেন্ট (টিএমজি)। টানা ৯ বছর ধরে গভর্নর ইউরিকো কোইকে এই রূপান্তরের নেতৃত্ব দিচ্ছেন। ইউরিকো কোইকে একজন নারী, যিনি ২০১৬ সাল থেকে টোকিওর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, টোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের মধ্যে একজন নারী নোবুকো ইরি।
টোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির সদস্য নোবুকো ইরি বলেন, ‘কোভিড-১৯ মহামারির ১ হাজার ২০০ দিনে বহু শিল্পী ও রন্ধনশিল্পী চরম সংকটে পড়েছিলেন। টোকিওর আকর্ষণ ফিরিয়ে আনতে এবং শহরকে পুনর্গঠনের জন্য বিনোদন ও রাতের জীবনের পুনর্জাগরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই, মানুষ এখানে এসে অসাধারণ খাবার ও প্রাণবন্ত বিনোদনের স্বাদ গ্রহণ করুক।’
তিনি আরও বলেন, ‘সুশি টেক টোকিও (SusHi Tech Tokyo) একটি বিশ্বব্যাপী সম্মেলন, যেখানে উদ্ভাবনী স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটালিস্টদের (ভিসি) মধ্যে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক যোগাযোগ গড়ে ওঠে। সম্মেলনের তৃতীয় দিনটিকে ‘‘পাবলিক ডে’’ হিসেবে নির্ধারণ করা হয়েছে, যাতে শিশুরা টোকিওর ভবিষ্যতের এক ঝলক দেখতে পায়। অত্যাধুনিক প্রযুক্তি ও বিনোদনের সংমিশ্রণে আমরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি।’
টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বলেন, ‘সুশি টেক টোকিওতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ভাবকেরা একত্র হন, যেখানে টেকসই নগর গঠনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। নতুন চিন্তা ও স্বপ্নের মেলবন্ধনে যুগান্তকারী প্রযুক্তির উদ্ভব হয়, যা সমাজকে বদলে দিতে পারে। তরুণ ও শিশুদের সঙ্গে এই উত্তেজনাপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণের অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই। নতুনভাবে চালু হওয়া পাবলিক ডেতে পরিবার ও শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় নানা কার্যক্রম থাকবে, যার মধ্যে বিশাল রোবট পরিচালনা ও ইন্টার্যাকটিভ ভিআর গেম অন্যতম।’
নারীদের রাজনীতিতে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে নোবুকো ইরি বলেন, ‘রাজনীতি দীর্ঘদিন ধরে পুরুষপ্রধান ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু যখন নারীরা এতে যুক্ত হন, তখন শিশুদের দেখভাল, নার্সিং ও শিক্ষার মতো বাস্তব জীবনের সমস্যা গুরুত্ব পায়। একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হলে পুরুষ ও নারী উভয়ের দৃষ্টিভঙ্গিকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।’
টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট নারীদের জন্য সুযোগ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈচিত্র্য, উদ্ভাবন, নিরাপত্তা ও সাংস্কৃতিক আকর্ষণে টোকিওর শক্তি নারীদের নেতৃত্বেই বিকশিত হচ্ছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে