তাইওয়ানের শক্তিশালী ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধান অব্যাহত রয়েছে। গত ২৫ বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্পে এখনো পর্যন্ত অন্তত নয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া, আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে, স্থানীয় সময় গত বুধবার সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। তাইওয়ানের পূর্ব উপকূলের কাছের হুয়ালিয়েন অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে মাত্র সাড়ে ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এই ভূমিকম্প অনুভূত হয়েছে জাপান ও ফিলিপাইন থেকেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা নামিয়ে নেওয়া হয়।
এই ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি অঞ্চল হুয়ালিয়েন। সেখানে উদ্ধার কার্যক্রমে জোর দেওয়া হয়েছে। হুয়ালিয়েনের পূর্ব উপকূলে বেশ কয়েকটি ভবনের নিচতলা ধসে পড়ে। অঞ্চলটির বেশ কয়েকটি সেতু এবং টানেল ধ্বংস হয়ে গেছে। সে সঙ্গে, ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক।
আজ বৃহস্পতিবার তাইওয়ান ন্যাশনাল ফায়ার এজেন্সি বলেছে যে, ভূমিকম্পে আহতের সংখ্যা ১,০৩৮ জন এবং নিখোঁজ ৫২ জন। নিহত ৯ জনের মরদেহই পাওয়া গেছে হুয়ালিয়েনে। ফায়ার এজেন্সি বলেছে যে, উদ্ধারকারীরা ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে তারকো ন্যাশনাল পার্কে আটকে পড়া মানুষদের সন্ধান করছে।
হুয়ালিয়েনের ন্যাশনাল পার্কের একটি হোটেলে যাওয়ার পথে থাকা প্রায় ৩৮ জন শ্রমিকের খোঁজ এখনো পাওয়া যায়নি।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, হুয়ালিয়েন শহরের তারকো ন্যাশনাল পার্কে সাতজনের একটি পর্বতারোহীর দল ভ্রমণ করছিল। ভূমিকম্পের কারণে পাহাড় থেকে পড়া পাথরে পিষ্ট হয়ে তাঁদের তিনজন মারা গেছেন। এ ছাড়া ভূমিকম্পে হুয়ালিয়েন শহরে একটি টানেলের কাছে ভূমিধসের কবলে পড়ে এক ট্রাকচালক নিহত হন।
তাইপে সিসমোলজি সেন্টারের পরিচালক উ চিয়েন-ফু বলেছেন, বুধবার সকালে তাইওয়ানের পূর্ব দিকে যে ভূমিকম্পটি আঘাত হানে, তা ছিল ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এ সময় তিনি দ্বীপদেশটিতে সংঘটিত ১৯৯৯ সালের একটি ভূমিকম্পের কথা উল্লেখ করেন।
উ চিয়েন-ফু বলেন, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ও বেশ অগভীরে উৎপন্ন হয়েছে। এটি সমগ্র তাইওয়ান ও উপকূলীয় দ্বীপপুঞ্জগুলোতেও অনুভূত হয়েছে। ১৯৯৯ সালের ভূমিকম্পের পর এটি বিগত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। উল্লেখ্য, সে বছর ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৪০০ জন মারা গিয়েছিল।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে