মোটরসাইকেল আরোহী বন্দুকধারী ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুলি করে মেরে ফেলেছে। তেহরানে নিজ বাড়ির সামনে গাড়িতে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, নিহত কর্মকর্তার নাম হাসান সৈয়দ খোদাই। তিনি বাড়ি ফেরার সময় বিকেল চারটার দিকে মোজাহেদিন-ই-ইসলাম স্ট্রিটের কাছে পাঁচটি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বার্তা সংস্থা যে ছবি প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি গাড়ির চালকের আসনে পড়ে আছেন। তাঁর নীল শার্টের কলারে ও ডান হাতের ওপরে রক্ত। ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা আইআরজিসি খোদাইকে কর্নেল হিসেবে শনাক্ত করেছে। তিনি বিগত বছরগুলোতে সিরিয়াতে কাজ করেছেন বলে জানা গেছে।
আইআরজিসি জানিয়েছে, তারা আক্রমণকারীদের ধরতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
২০২০ সালের নভেম্বরে ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পর এটিই ইরানের অভ্যন্তরে সবচেয়ে বড় হত্যাকাণ্ড। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজ সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ‘এ হত্যার অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করছি।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে