ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাতপূর্ণ আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পর বন্দিবিনিময় ও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণে সম্মত হয়েছে। গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশ দুটি এ কথা জানিয়েছে। বিরোধপূর্ণ ভূখণ্ড নিয়ে তিন দশকের সংঘাতের পর এ সমঝোতায় পৌঁছাল দুই দেশ। খবর এএফপির।
বিবদমান নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দুই রাষ্ট্র দীর্ঘদিন ধরে লড়াই করছে, যা গত সেপ্টেম্বরে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের পর আজারবাইজান পুনরুদ্ধার করে।
উভয় দেশই জানিয়েছিল, চলতি বছরের শেষ নাগাদ একটি শান্তিচুক্তি সই হতে পারে। তবে আলাদাভাবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় হওয়া শান্তি আলোচনায় অগ্রগতি দেখা গেছে খুব সামান্যই।
দুপক্ষই বৃহস্পতিবারের যৌথ বিবৃতিতে বলেছে, ওই অঞ্চলে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে তারা সম্মত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশ দুটি আবারও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে নিজেদের ইচ্ছার কথা নিশ্চিত করেছে।
যৌথ বিবৃতি অনুযায়ী, বাকু ৩২ আর্মেনীয় যুদ্ধবন্দীকে আর ইয়েরেভান আজারবাইজানের দুই সেনাকে মুক্তি দেবে। এ ছাড়া উভয় দেশ আরও আস্থা তৈরির ব্যবস্থা গ্রহণ, অদূর-ভবিষ্যতে কার্যকর আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।
কপ সম্মেলন নামে পরিচিত বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবছরই কোনো না কোনো দেশে এই সম্মেলনের আয়োজন হয়। এবার এই সম্মেলন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছর এটি পূর্ব ইউরোপের কোনো দেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভালো সম্পর্কের সংকেত হিসেবে আগামী বছর আর্মেনিয়া জলবায়ু সম্মেলন আয়োজনে আজারবাইজানকে সমর্থন দিচ্ছে এবং নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছে। বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশই আশা করে পূর্ব ইউরোপীয় অন্য দেশগুলোও আজারবাইজানকে সমর্থন দেবে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে