ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। দেশটির সংবিধান অনুসারে মোহাম্মদ মুখবারেরই প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের কথা ছিল। তবে আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন ছাড়া তাঁর দায়িত্বভার কার্যকর হতো না।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা কাটাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্থানীয় সময় আজ সোমবার দুপুরের দিকে মোহাম্মদ মুখবারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেন।
মোহাম্মদ মুখবার বয়সে সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির চেয়ে বড়। তিনি ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর খুজেস্তান প্রদেশের একটি শহরে জন্মগ্রহণ করেন। ইব্রাহিম রাইসির মতো মুখবারও আয়াতুল্লাহর বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত। ইব্রাহিম রাইসি ২০২১ সালে নির্বাচনে ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর মোহাম্মদ মুখবার তাঁর মন্ত্রিসভার প্রথম ভাইস প্রেসিডেন্ট হন।
মুখবার তাঁর প্রথম জীবনের শিক্ষা লাভ করেন নিজের শহর দেজফুলে এবং আভাজে। পরে তিনি আইন ও আন্তর্জাতিক আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। মুখবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য ছিলেন। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি আইআরজিসির মেডিকেল কর্পসের সঙ্গে যুক্ত ছিলেন।
এ ছাড়া ১৯৯০-এর দশকে খুজেস্তান প্রদেশের দেজফুল টেলিকমিউনিকেশন কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন মুখবার। এ ছাড়া তিনি প্রাদেশিক সরকারে বেশ কয়েকটি দায়িত্ব পালন করেছেন। বিগত দশকের শুরুর দিকে মুখবারকে ইরানের মোস্তফাজান ফাউন্ডেশনের বাণিজ্যবিষয়ক মাখার প্রধান নিযুক্ত হন। এ ছাড়া তিনি দেশটির সিনা ব্যাংকের হেড অব বোর্ডের দায়িত্বও পালন করেছেন।
মোহাম্মদ মুখবার ২০০৭ সাল থেকে দীর্ঘ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহের সেন্টার ফর এক্সিকিউশন অব ইমাম খোমনিস অর্ডার বিভাগের প্রধান ছিলেন।
এই সম্পর্কিত আরও পড়ুন—

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে