চীনের প্রেসিডেন্ট শি চিন পিং মনে করেন, তাঁর দেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব প্রয়োজন, কোনো শত্রুতা নয়। আজ শুক্রবার রাজধানী বেইজিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের এক সাক্ষাতে এমন মতামত ব্যক্ত করেন চীনা প্রেসিডেন্ট। এ সময় তিনি দুই দেশের মধ্যে থাকা কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধানের বিষয়েও জোর দেন।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো চীন সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দেখা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন কর্মকর্তারা বলছেন, রাশিয়া, তাইওয়ানসহ ব্যবসা-বাণিজ্যে দুই দেশের ভিন্নমতের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন ব্লিঙ্কেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, আজ বেইজিংয়ে অবস্থিত ‘গ্রেট হল অব দ্য পিপল’ ভবনে ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ হয় চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের। সেখানে শি দাবি করেন, গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর দুই দেশই কিছু ইতিবাচক উন্নয়ন ঘটিয়েছে।
এ সময় চীনা প্রেসিডেন্ট বলেন, ‘এই দুই দেশের (চীন-আমেরিকা) উচিত একে অপরের বন্ধু হওয়া, শত্রু নয়।’
শি আরও বলেন, ‘এখনো আরও বেশ কয়েকটি সমস্যা রয়ে গেছে, যেগুলো সমাধান করা উচিত এবং আরও প্রচেষ্টা বাড়ানোর জন্য এখনো অনেক সুযোগ রয়ে গেছে।’
এ সময় পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের বিজয় নিশ্চিত করাই দুই দেশের সম্পর্কের তিনটি প্রধান শর্ত হওয়া উচিত বলে মত দেন শি চিন পিং। তিনি বলেন, ‘লক্ষ্য অর্জনে দুই দেশের একে অপরের সহযোগী হওয়া উচিত, একে অপরের ক্ষতি করা নয়।’
চীন ও আমেরিকার সাধারণ উন্নয়ন এবং সমৃদ্ধি ধরে রাখার জন্য পৃথিবী যথেষ্ট বড় বলেও মত দেন শি চিন পিং।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে