সারা বিশ্বে এখন এক আতঙ্কের নাম এমপক্স বা মাঙ্কিপক্স। আফ্রিকা মহাদেশ থেকে শুরু হয়ে এই ভাইরাস এখন ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়েছে। এশিয়া মহাদেশের দেশ পাকিস্তান ও ফিলিপাইনের পর এবার থাইল্যান্ডে পাওয়া গেছে এমপক্স ভাইরাস।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, থাইল্যান্ডে এক ব্যক্তির শরীরে এমপক্স শনাক্ত হয়েছে। তবে তিনি থাই নাগরিক নন। তিনি একজন ইউরোপীয়। গত সপ্তাহে তিনি আফ্রিকা থেকে দেশটিতে এসেছেন। তাঁর শরীরে এমপক্সের ধরনটি শনাক্ত করতে নমুনা পরীক্ষা করা হয়েছে। কর্তৃপক্ষ এখন পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছে।
আজ বুধবার (২১ আগস্ট) থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক থংচাই কেরাতিহাত্তায়াকর্ন রয়টার্সকে বলেছেন, ওই ব্যক্তি এমপক্সের ক্লেড ওয়ান ধরনে আক্রান্ত হয়েছেন কি না, তা জানতে থাই কর্তৃপক্ষ কাজ করছে। কারণ ওই ব্যক্তি গত ১৪ আগস্ট আফ্রিকার একটি দেশ থেকে এসেছেন। ওই দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
আফ্রিকার অন্তত ১৩ দেশে এমপক্সের নতুন ধরন ক্লেইড ওয়ান বি ছড়িয়েছে। এ জন্য আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র জরুরি অবস্থা জারি করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শুধু কঙ্গোতেই এমপক্সে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৪৮ জনের। আফ্রিকায় এমন ভয়াবহ সংক্রমণ শুরু হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
সংস্থাটির জরুরি স্বাস্থ্য সতর্কবার্তায় বলা হয়, এমপক্সের উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লুর মতো। আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে এমনকি শ্বাস-প্রশ্বাস থেকেও অন্যরা সংক্রমিত হতে পারেন। এ ছাড়া এমপক্স আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা ও মাংস কাটা হলেও সংক্রমণের ঝুঁকি থাকে।
তবে এমপক্স ভাইরাস আগে থেকেই পৃথিবীতে ছিল। মাঝখানে কমলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। ১৯৫৮ সালে বানরের দেহে এই ভাইরাস প্রথম শনাক্ত হওয়ায় নামকরণ হয় মাঙ্কিপক্স, যাকে সংক্ষেপে বলা হয় এমপক্স।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে